বিশ্বকাপের দীর্ঘ ধকল ও সংক্ষিপ্ত ছুটি কাটিয়ে আবারও লড়াইয়ে ফিরলেন ৩৯ বছর বয়সী ফুটবলার। মেসির ফিরে আসা স্মরণীয় করে রাখতে নিজেদের ঘরের মাঠ ‘নু স্টেডিয়াম’ এক অভিনব ব্যবস্থা করে ক্লাবটি। মাঠে প্রবেশ মুখে ‘মেসির প্রতি একটি বার্তা; ওপেন মাইক’ রাখা হয়েছিল। প্রবেশের সময় নিজ নিজ অনুভূতি জানিয়ে ম্যাচ দেখতে যাচ্ছিল মেসিভক্তরা। সোশ্যাল প্ল্যাটফর্মে এমন একটি ভিডিও শেয়ার করে এমএলএস।