এক ঝলক
ছাত্রবিক্ষোভের আড়ালে থাকা দুষ্কৃতীদের কোনো ছাড় নয় ঃ আদালত দুর্নীতি, তোলাবাজি নিয়ে সতর্ক বিজেপি,কড়া বার্তায় অগ্নিমিত্রাও কাকলির দাবি বিজেপি-গড়ে প্রশান্ত কিশোরের দলের জয় হাওড়া থেকে এসটিএফের জালে হামিমের সহযোগী আদিত্য

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে ফুটবল টুর্ণামেন্ট

নিজস্ব সংবাদদাতা (রানাঘাট) : জনসংঘের প্রতিষ্ঠাতা হিন্দু হৃদয় সম্রাট ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী উদ্যাপন উপলক্ষে চাপড়া বিধানসভার ট্যাংরায় আয়োজিত হলো প্রয়াত বিজেপি নেতা ‘বাসুদেব ঘোষ ও প্রয়াত ফুটবলার কাশীনাথ ঘোষ স্মৃতি দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট’।
Ganamadhyam
04 August, 2026



শনিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়।অনুষ্ঠানের শুরুতেই আয়োজকদের পক্ষ থেকে সভাপতি সন্তোষ ঘোষ কে উষ্ণ সম্বর্ধনা জানিয়ে বরণ করে নেওয়া হয়।উদ্বোধনী অনুষ্ঠানে  স্বর্গীয় বাসুদেব ঘোষ ও কাশীনাথ ঘোষের মর্মর মূর্তিতে মাল্যদান ও তাদের জীবন কথার উপর আলোচনার মাধ্যমে শ্রদ্ধা ও স্মৃতি চারণ করেন ভারতীয় জনতা পার্টির নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সভাপতি অর্জুন কুমার বিশ্বাস সহ বিজেপি নেতা উৎপলকুমার ঘোষ, বাগবেড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের উপ প্রধান সহ স্থানীয় অন্যান্য ত্রিস্তরীয় পঞ্চায়েত জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।সূচনা পর্বে বক্তব্য রাখেন স্বর্গীয় বাসুদেব ঘোষের কনিষ্ঠ পুত্র গৌতম ঘোষ সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিগন।শুরুর দিকে কিছুটা বৃষ্টি হওয়ার কারণে ম্যাচ গড়াতে সামান্য বিলম্ব হয়, তবে এই দৃশ্য ফুটবলপ্রেমীদের উৎসাহে বিন্দুমাত্র ভাটা ফেলতে পারেনি। দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে পুরো খেলার মাঠ প্রাঙ্গণ।বৃষ্টিকে উপেক্ষা করে মাঠজুড়ে ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রবিবার দ্বিতীয় অর্থাৎ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিজয়ী দলকে প্রথম পুরস্কার ৩০,০০০(ত্রিশ হাজার) টাকা এবং বিজয়ী কাপ এবং রানার্স দল কে  দ্বিতীয় পুরস্কার ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা ও রানার্স কাপ তুলে দেওয়া হয়। পু্রস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ী এবং রানার্স দলের অধিনায়ক দের হাতে পুরস্কার তুলে দেন বিজেপি নদিয়া উত্তর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সৈকত সরকার।
ই-পেপার