বিধায়কের হুঁশিয়ারি, পুকুর কিংবা জলাশয় ভরাট করা যাবে না। গাছ কাটা যাবে না। যত্রতত্ৰ লোটো, সাট্টা কিংবা চোলাইয়ের ঠেক চালানো যাবে না। অসামাজিক কার্যকলাপের অভিযোগ পেলেই কড়া পদক্ষেপ নেবার হুঁশিয়ারি দিলেন প্রাক্তন পুলিশ কর্তা তথা জগদ্দলের বিধায়ক রাজেশ কুমার। প্রসঙ্গত, কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একাধিক পানশালা গজিয়ে উঠেছে। এপ্রসঙ্গে তিনি বলেন, নিয়ম বহির্ভুত কাজ করলে পানশালার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।