মহিলা ৭০ কেজি বিভাগে অসাধারণ লড়াই করে ফাইনালে প্রতিপক্ষ রিড-কে সর্বসম্মত সিদ্ধান্তে হারিয়ে দিয়ে সোনা জিতলেন। ফাইনাল ম্যাচের শুরু থেকেই দুজনেই সতর্ক ছিলেন। প্রথম রাউন্ডে দুই বক্সারই পরস্পরকে বুঝে নিয়ে আক্রমণ সাজানোর চেষ্টা করেন। নিখুঁত পাঞ্চ, কন্ট্রোল পাওয়ার এবং আত্মবিশ্বাসী পারফরম্যান্সের কারণে অরুন্ধতী ৪-১ স্প্লিট সিদ্ধান্তে প্রথম রাউন্ড জয়ী হোন। দ্বিতীয় রাউন্ডে প্রথম থেকেই তিনি আরো বেশি অগ্রাসী ছিলেন। ধারাবাহিক সঠিক আক্রমণ এবং অসাধারণ ডিফেন্সের তারিফ করার মত। সেই কারণে দ্বিতীয় রাউন্ডে তিনি সর্বসম্মত সিদ্ধান্তে এগিয়ে যান এবং সোনার পদকের দোরগোড়ায় পৌঁছে যান। শেষ রাউন্ডেও নিজের অসাধারণ পারফরমেন্স উপহার দেন। কার্যত প্রতিপক্ষকে ঘুরে দাঁড়ানোর কোন সুযোগই তিনি দেননি। ম্যাচ শেষ হতেই ভারতের শিবিরে শুরু হয় উচ্ছ্বাসের জোয়ার। কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক তালিকায় এই সাফল্য আরও এক নতুন গৌরবের অধ্যায় যোগ করল।