এক ঝলক
পুজোর মুখে রাজ্য পুলিশে বড়সড় নিয়োগ শান্তিপূর্ণ জমায়েতে ধরপাকড় নয়, আইন মেনে পদক্ষেপ করতে হবে: সুপ্রিম কোর্ট কৃতী মানুষ ও যুবসমাজকে ভোটে নামার আহ্বান সুকান্ত মজুমদারের কলেজ পড়ুয়াদের সিজিপি’তে যোগদানে বিপুল অঙ্কের টাকার টোপ, অভিযোগে সরব পুরশুড়ার বিধায়ক সিজেপির অভিযোগ, আন্দোলনে সাধারণ মানুষকেও তুলে নিয়ে গেছে পুলিশ

একের পর এক অবিশ্বাস্য ক্যাচ, রুটকে টপকে শীর্ষে স্মিথ

ডারবান : একটি ক্যাচ, দুটি ক্যাচ। সেটি বাড়তে বাড়তে এখন ২২৩! এভাবেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন স্টিভেন স্মিথ। স্লিপে দাঁড়িয়ে অবিশ্বাস্য ক্ষিপ্রতা আর দুর্দান্ত হাতের ছোঁয়ায় একের পর এক ক্যাচ নিয়ে এবার টেস্ট ক্রিকেটে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন অস্ট্রেলিয়ার এই তারকা। পেছনে ফেলেছেন ইংল্যান্ডের জো রুটকে। টেস্টে উইকেটকিপার নন, এমন ফিল্ডারদের মধ্যে এখন সবচেয়ে বেশি ক্যাচের মালিক স্মিথ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানের কিংসমিডে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে এই কীর্তি গড়েছেন স্মিথ। ডেভিড বেডিংহামের ক্যাচটি ধরেই রেকর্ডের শীর্ষে উঠে আসেন তিনি। প্যাট কামিন্সের বলে বেডিংহামের ব্যাট ছুঁয়ে বল চলে যাচ্ছিল স্লিপের দিকে। ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে ক্যাচটি তালুবন্দি করেন স্মিথ। বেডিংহাম তখন ৪৯ রানে ব্যাট করছিলেন। এর আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমাকেও নাথান লায়নের বলে ক্যাচ দিয়ে ফিরতে বাধ্য করেন স্মিথ। ওই ক্যাচটি ছিল টেস্টে তার ২২০তম। এরপর বেডিংহামের ক্যাচ ধরে সংখ্যাটা নিয়ে যান ২২১-এ। পরে কাইল ভেরেইনা ও আনরিখ নরকিয়ার ক্যাচও নেন। নিজের ১২৬তম টেস্টে ক্যাচের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেলেন স্মিথ। ২২০ ক্যাচ নিতে রুটকে খেলতে হয়েছে ১৬৯ টেস্ট। স্মিথের কীর্তি আরো বিশেষ হয়ে উঠেছে তার অসাধারণ প্রতিক্রিয়া, অনুমানক্ষমতা ও স্লিপে ধারাবাহিক দক্ষতার কারণে। তার চার ক্যাচ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১০৬ রানের লিড নিতে বেশ সহায়ক হয়েছে। ফিল্ডিং নৈপুণ্যেও যে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া যায়, সেটিই আরেকবার প্রমাণ করেছেন তিনি।
Ganamadhyam
13 October, 2026
ই-পেপার