এক ঝলক
পুজোর মুখে রাজ্য পুলিশে বড়সড় নিয়োগ শান্তিপূর্ণ জমায়েতে ধরপাকড় নয়, আইন মেনে পদক্ষেপ করতে হবে: সুপ্রিম কোর্ট কৃতী মানুষ ও যুবসমাজকে ভোটে নামার আহ্বান সুকান্ত মজুমদারের কলেজ পড়ুয়াদের সিজিপি’তে যোগদানে বিপুল অঙ্কের টাকার টোপ, অভিযোগে সরব পুরশুড়ার বিধায়ক সিজেপির অভিযোগ, আন্দোলনে সাধারণ মানুষকেও তুলে নিয়ে গেছে পুলিশ

ব্রাজিলের জিমন্যাশিয়াডে যোগ দেবেন জঙ্গলমহলের ওবামি

নিজস্ব সংবাদদাতা (জঙ্গলমহল): এশিয়া থেকে অন্য মহাদেশে প্রতিযোগিতায় সুযোগ পেলেন ঝাড়গ্রামের ওবামি মুর্মু।জঙ্গলমহলের এই মেয়ে আন্তর্জাতিক স্তরে লং জাম্প ইভেন্টে যোগ দিতে ব্রাজিল যাবেন। ব্রাজিলের আইএসএফ জিমন্যাশিয়াডে যোগ দেওয়ার যোগ্যতা অর্জন করলেন তিনি।ব্রাজিলের রিয়ো ডি জেনিরোতে জিমন্যাশিয়াডের আসরে ওবামি অংশগ্রহণ করবেন, অনূর্ধ্ব ১৮ বিভাগে লংজাম্প ইভেন্টে। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছেন তিনি। তিরুঅনন্তপুরম সাইয়ে জঙ্গলমহলের এই মেয়ে প্রশিক্ষণ নিচ্ছেন। ইন্টারন্যাশনাল স্কুল স্পোর্টস ফেডারেশন জিমনাশিয়াডের আয়োজক। গোয়ায় অটল স্টেডিয়ামে জাতীয় স্তরের প্রতিযোগিতায় কৃতি ছাত্র-ছাত্রীরা যোগ দিয়েছিলেন। ওবামি সেই শিবিরে যোগ দেন এবং ব্রাজিলে যাওয়ার যোগ্যতা অর্জন করেন। ২০২৫ সালে বাহরাইনে আয়োজিত ইয়ুথ এশিয়ান গেমসে যোগ দিয়েছিলেন তিনি। ওবামির বাবা মানস মুর্মু বলেন,জঙ্গলমহলের এই আদিবাসী মেয়ে দেশের হয়ে খেলতে বিদেশে যাবে, এ'খুব গর্বের বিষয়।তার পরিবার এবং জঙ্গলমহলে খুশির হওয়া।
Ganamadhyam
13 October, 2026
ই-পেপার