এক ঝলক
পুজোর মুখে রাজ্য পুলিশে বড়সড় নিয়োগ

দেবীপক্ষে ভীত পুজো, বলাগড় পোর্টের শুভ সূচনা

সোমনাথ পাল (বলাগড়): মাস কয়েক আগে ঘোষণা করেছিলেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী‌।তা যে শুধু ভোটের মুখে রাজনৈতিক প্রতিশ্রুতি নয় তা প্রমাণ হল ফের একবার। আসলে দীর্ঘ দিনের স্বপ্ন। তা এবার বাস্তবে রুপ পেতে চলেছে। ঠিক তাই। যেমনটি হুগলী জেলায় ভাগিরথী নদী তীরবর্তী বলাগড়ের পোর্ট বা বন্দর। আর তাকে ঘিরেই শারদোৎসব আবহে নতুন করে আশার সঞ্চার বলাগড়ে। কলকাতা বন্দরের উপরে পণ্য পরিবহণের চাপ কমাতে হুগলির এই এলাকায় মিনি বন্দর গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। গত জানুয়ারিতে সিঙ্গুরে এসে প্রকল্পের শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রকল্পের বাস্তব রুপ দিতে শুরু হল সমগ্র নির্মাণ কাজের শুভ সূচনা অর্থাৎ ভীত পুজো।এদিন বলাগড়ের বুক চিরে চলে যাওয়া অসম লিঙ্ক রোডের ধারে স্থানীয় বাড়ুইপাড়ায় মিনি বন্দরের সংযোগকারী রাস্তা ও সেতু নির্মাণের ভূমিপুজো করা হয়। ভূমি পুজোয় অংশ নেন বলাগড়ের বিধায়ীকা তথা রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী সহ স্থানীয় ও জেলা প্রশাসনের এক গুচ্ছ উচ্চ পদস্থ আধিকারিক, প্রশাসন সূত্রে জানা গিয়েছে , প্রায় ৫৩৯ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই বন্দর। সঙ্গে প্রকল্পের অধীনে প্রায় চার কিলোমিটার সংযোগকারী রাস্তা ও সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। আগামী দু’বছরের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানা গিয়েছে। স্বভাবতই প্রকল্প ঘিরে কর্মসংস্থান এবং এলাকার অর্থনৈতিক উন্নয়নের প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা। শেষ পর্যন্ত আশা আকাঙ্খা কতটা পূরণ তার উত্তর মিলবে আগামীতে ।
Ganamadhyam
13 October, 2026
ই-পেপার