এক ঝলক

আলিপুরদুয়ারে ডিম নিক্ষেপ,তৃণমূল ও কংগ্রেস কাউন্সিলরকে লক্ষ্য করে

মলয় দেবনাথ (আলিপুরদুয়ার): আলিপুরদুয়ার পৌরসভায় আবাস যোজনা নিয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ। প্রেস ক্লাবের সামনে তৃণমূল ও কংগ্রেস কাউন্সিলরদের লক্ষ্য করে ডিম ছোঁড়ার ঘটনায় চাঞ্চল্য। জানা গেছে, এদিন আলিপুরদুয়ার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করতে আসেন আলিপুরদুয়ারের তিনজন তৃণমূল কাউন্সিলর এবং কংগ্রেসের কাউন্সিলর শান্তনু দেবনাথ। সেই সময় প্রেস ক্লাবের বাইরে ভিড় জমান সাধারণ মানুষের একাংশ। তাদের অভিযোগ, তাদের অনেকেরই নাম আবাস যোজনার তালিকায় নেই। সাংবাদিক সম্মেলন শেষে কাউন্সিলররা যখন প্রেস ক্লাব থেকে বের হচ্ছিলেন, তখনই বাইরে অপেক্ষারত জনতা তাদের উদ্দেশ্য করে ডিম ছুড়তে শুরু করে। ডিম গিয়ে লাগে তৃণমূল কাউন্সিলর দিবাকর পালের মাথায় এবং কংগ্রেস কাউন্সিলর শান্তনু দেবনাথের শরীরে। ঘটনাকে ঘিরে প্রেস ক্লাব চত্বরে উত্তেজনা ছড়ায়।এই ঘটনায় পৌরসভার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ আরও একবার প্রকাশ্যে এল।
Ganamadhyam
07 October, 2026
ই-পেপার