এক ঝলক

আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর বিয়ে, দেড় মাসের মাথায় মহিলার মৃত্যু

খাদিমুল ইসলাম (বানারহাট): বানারহাটের পশ্চিম দুরামারিতে চাঞ্চল্যকর ঘটনা। আপত্তিকর অবস্থায় ধরা পড়ার পর বিয়ে হয়েছিল ৫৫ বছরের এক মহিলা ও ৩৫ বছরের এক ব্যক্তির। সেই ঘটনার দেড় মাসের মধ্যেই ওই মহিলার মৃতদেহ উদ্ধার হল পশ্চিম দুরামারিতে। মৃত মহিলার নাম প্রার্থনা মণ্ডল বয়স ৫৫ বছর। তার সঙ্গে বিয়ে হয়েছিল পশ্চিম দুরামারির বাসিন্দা দীপক মল্লিকের, বয়স ৩৫ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে ভেংকালী এলাকায় মহিলার বাড়িতে দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা। এরপর দুজনকেই বিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। কিন্তু সেই ঘটনার দেড় মাস কাটতে না কাটতেই সোমবার পশ্চিম দুরামারিতে দীপক মল্লিকের বাড়ি থেকে প্রার্থনা মণ্ডলের মৃত্যুদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পরিবারের তরফে পারিবারিক অশান্তির আশঙ্কার কথা জানানো হলেও মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বানারহাট থানার আইসি। মৃত্যুদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশের তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে। এদিকে ঘটনার পর থেকেই দীপক মল্লিক পলাতক বলে জানা গিয়েছে। তাকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Ganamadhyam
07 October, 2026
ই-পেপার