এক ঝলক
মুখ্যমন্ত্রীর কাছে পার্ক স্ট্রিটের সেই ফুটপাতবাসী, পেলেন আশ্রয় যাদবপুর ক্যাম্পাসে শান্তি ফেরাতে আবেদন উচ্চশিক্ষামন্ত্রীর ২০ জন এনসিপিআই সাংসদকে নোটিশ সুপ্রিম কোর্টের এসআইআরে নাম বাদ মানে নাগরিকত্ব বাদ যাওয়া নয় : সুপ্রিম কোর্ট সেলের সমন্বয়ে নরাকাস (উপক্রম-২), কলকাতার অর্ধবার্ষিক বৈঠক সম্পন্ন

ঝাড়গ্রামে কংগ্রেসের নতুন জেলা সভাপতি

স্বপ্নীল মজুমদার (ঝাড়গ্রাম): বন্ধ ঘরে জেলা সভাপতি বেছে নেওয়ার বদলে এবার দলীয় কর্মী-সমর্থক, প্রাক্তন বিধায়ক- সাংসদ, প্রবীণ নেতা এবং সিভিল সোসাইটির প্রতিনিধিদের মতামত নিয়েই ঝাড়গ্রাম জেলা কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচন করা হবে। মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম জেলা কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন এআইসিসি-র পর্যবেক্ষক অমিত সিহাগ। তার সঙ্গে ছিলেন ‘সংগঠন সৃজন অভিযান’-এর ঝাড়গ্রাম জেলার দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক অনিল শিকারিয়া এবং প্রদেশ কংগ্রেসের পর্যবেক্ষক পাপিয়া চক্রবর্তী। সিহাগ জানান, বিভিন্ন ব্লকে সাংগঠনিক বৈঠক ও ওয়ান-টু -ওয়ান আলোচনা হবে।সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ঝাড়গ্রাম জেলার নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতে পারে বলে জানান সিহাগ।
Ganamadhyam
26 August, 2026
ই-পেপার