এক ঝলক
হানিট্র্যাপ'-এ অপহরণের ছক হামিম ও অর্পিতার শিলিগুড়িকে আধুনিক স্মার্ট শহর‘হিমালয়ান সিট' রূপায়নে অগ্নিমিত্র পাল দুর্নীতিবাজরা আমাদের দলের নেতাদের কাছে আসার চেষ্টা করছে ঃ দিলীপ অতিবৃষ্টিতে মাটির বাড়িতে ধস, চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু প্রকল্পের বোর্ড উঠল, রাস্তা হলো না, হতাশ‌ তেওটের গ্রামবাসী

দিনকয়েক আগেই কলকাতায় এসে পৌঁছেছেন পরিচালক মণি রত্নম

কলকাতা: দিনকয়েক আগেই কলকাতায় এসে পৌঁছেছেন পরিচালক মণি রত্নম। তখন থেকেই রটেছিল শীঘ্রই বড় ছবির শুটিং হবে শহরে।
Ganamadhyam
02 August, 2026

কলকাতার বেশ কিছু প্রান্তের পরে শনিবার গভীর রাতে বিজয় সেতুপতি ও সাই পল্লবীকে নিয়ে হাওড়া ব্রিজে হলো শুটিং। শনিবার মধ্যরাত থেকে শুরু করে রবিবার প্রায় ভোর চারটে পর্যন্ত গানের দৃশ্যের শুট করেছেন মণি রত্নম। দীর্ঘ বছর পরে আবারও কলকাতায় শুটিং করেছেন পরিচালক। বুধবার রাতে শহরে দক্ষিণী তারকা বিজয় সেতুপতি পা দিলেও, বৃহস্পতিবার ভোরে এসে পৌঁছান সাই পল্লবী। এই ছবির জন্য মণি রত্নম এর আগে বেলগাছিয়া রাজবাড়িতে শুটিং করেছেন। যেখানে কালীঘাট থানার আদলে সেট বানিয়ে এই ছবির রিহার্সালও হয়েছে। এর পরে রাত দুটো নাগাদ হাওড়া ব্রিজে শুটিং শুরু করেন তাঁরা। প্রথমে শট দেন বিজয়। তার পরে অভিনেত্রীকেও দেখা যায় ক্যামেরার সামনে। ছবিটির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন এআর রহমান। প্রসঙ্গত, ২০০৪ সালে ‘যুবা’ ছবির শুটিংয়ের জন্যও হাওড়া ব্রিজেই এসেছিলেন পরিচালক। দীর্ঘ সময় পরে আবারও চেনা লোকেশনে শুটিংয়ে ফিরলেন কিংবদন্তি পরিচালক। এ আর রহমানের সুরে এক গান বাজছে। দৃশ্যটা খুব ছোট। সামনে হাঁটছেন সাই পল্লবী। কয়েক পা পিছনে বিজয় সেতুপতি। মনিটরের সামনে বসে মণি রত্নম। কখনও ক্লোজ শট, কখনও মিড শট, কখনও জিমি জিবে চলন্ত ক্যামেরা। একই দৃশ্য ১৫-১৬ বার ধরা হল। প্রতিবার একই হাঁটা, একই অভিব্যক্তি, একই ছন্দ।সিনেমা দেখতে যতটা রোমাঞ্চকর, তার শুটিং ঠিক ততটাই ধৈর্যের।এদিকে ভোরের দিকে হাওড়া ব্রিজে পথচারীর সংখ্যা বাড়ছে। কেউ জানতে চাইছেন, "কোন ছবির শুটিং?" উত্তর মেলেনি। কারণ ছবির নাম ঘোষণা হয়নি। অনেকে আবার সাই পল্লবীকে চিনতেই পারেননি। গুগলে ছবি মিলিয়ে নিশ্চিত হচ্ছেন, সত্যিই তিনিই কি সেই অভিনেত্রী। পর্দায় যা কয়েক মুহূর্ত, তার পেছনে লুকিয়ে থাকে একটা সম্পূর্ণ রাত। আর সেই রাতের ‘নিশ্চুপ’ সাক্ষী হয়ে রইল হাওড়া ব্রিজ। শহর কলকাতা আবারও প্রমাণ করল, সিনেমার সঙ্গে তার প্রেম এখনও ফুরিয়ে যায়নি।
ই-পেপার