মুম্বাই: নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ: পার্ট ১’-এর ট্রেলার মুক্তি পেয়েছে। ৩০ জুলাই ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোর ৪-১৫এ ট্রেলার মুক্তি পেয়েছে৷
এই সময়টা খুই পবিত্র মানা হয়৷ হিন্দু পৌরাণিক মহাকাব্যের উপর ভিত্তি করে নির্মিত এই জমকালো ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, সাই পল্লবী এবং দক্ষিণী তারকা যশ। ছবিটির সিনেম্যাটোগ্রাফি অসাধারণ। রাবণের ভূমিকায় যশ সবাইকে মুগ্ধ করেছেন,অন্যদিকে ভগবান রামের ভূমিকায় রণবীর কাপুর সকলের মন জয় করেছেন। রামায়ণের ট্রেলারটি শুরু হয় রাবণের (যশ) একটি শক্তিশালী সংলাপ দিয়ে, যেখানে সে নিজেকে ত্রিভুবনের অধিপতি ঘোষণা করে। যখন তার অত্যাচার ও ধ্বংসযজ্ঞ চরমে পৌঁছায়, তখন ভগবান বিষ্ণু ভারসাম্য ফিরিয়ে আনতে এবং ধর্মকে রক্ষা করতে শ্রীরাম রূপে অবতার গ্রহণ করেন। এরপর পর্দায় প্রবেশ করেন শ্রীরাম (রণবীর কাপুর), যিনি অসুরদের বধ করেন এবং পরে সীতাকে বিবাহ করেন। রামায়ণের গল্পটাই দেখানো হয়েছে, দুষ্টের দমন, সিষ্টের পালন৷ রাম-রাবণের যুদ্ধ, সীতাকে উদ্ধার, লঙ্কায় রাবণ রাজ, রাম-সীতা-লক্ষণের ১৪ বছরের বনবাস৷ চেনা গল্পই থাকছে৷ তবে পরিবেশনায় থাকছে চমক৷ কাহিনিতে এক বড় মোড় আসে যখন শ্রীরাম ১৪ বছরের জন্য বনবাসে যেতে বাধ্য হন। সীতা (সাই পল্লবী) এবং লক্ষ্মণ (রবি দুবে) এই কষ্টকর বনযাত্রায় তাঁর সঙ্গী হন। এরপর লঙ্কার রাজা রাবণের দ্বারা সীতার অপহরণ এবং অধর্মের উপর ধর্মের বিজয়ের যুদ্ধের এক ঝলক দেখা যায়, যার ভিত্তি “রামায়ণ: পর্ব ১”-এ স্থাপিত হয়েছে। বহুদিন ধরেই রামায়ণের অভিনয় করা তারকাদের নিয়ে আলোচনা হচ্ছে৷ কে কত পারিশ্রমিক নিচ্ছেন তা নিয়েও গুঞ্জন রয়েছে৷ বিশেষ করে রণবীর কাপুরকে অনেক দিন পর দেখা যাবে বড়পর্দায়৷ উল্লেখ্য, ‘রামায়ণ’-এর তারকাদের তালিকা বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। রণবীর কাপুর ভগবান রামের ভূমিকায় এবং সাই পল্লবী সীতার ভূমিকায় অভিনয় করেছেন। কেজি এফ-এ অভিনয় করে সারা দেশে সাড়া ফেলেছেন কন্নড় সুপারস্টার যশ৷ যিনি রাবণের শক্তিশালী চরিত্রে অভিনয় করেছেন। দক্ষিণী অভিনেত্রী কাজল আগরওয়াল মন্দোদরীর ভূমিকায় এবং রবি দুবে লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছেন। সানি দেওল, রাকুল প্রীত সিং এবং অরুণ গোভিলও এই ছবির অংশ।নমিত মালহোত্রা প্রযোজিত এবং নিতিশ তিওয়ারি পরিচালিত “রামায়ণ” দুটি ভাগে মুক্তি পাবে। প্রথম ভাগটি এই দিওয়ালিতে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে, আর দ্বিতীয় ভাগটি মুক্তি পাবে ২০২৭ সালের দিওয়ালিতে। দুটি ছবির বাজেট আনুমানিক ৪,০০০ কোটি টাকা।