এক ঝলক
সিন্ডিকেট-কাটমানি বন্ধে চালু হলো হেল্পলাইন পুলিশকর্মীদের জন্য রেশন ভাতা বৃদ্ধি আন্দোলনকারীদের বিরুদ্ধে স্বচ্ছ তদন্তের পক্ষে সওয়াল আদালতের জমি মামলায় অতীন ঘোষকে সাময়িক স্বস্তি দিল আদালত জমি জালিয়াতি মামলায় সুমিতের আগাম সুরক্ষা বাতিল

পুলিশকর্মীদের জন্য রেশন ভাতা বৃদ্ধি

নিজস্ব সংবাদদাতা: পুজোর আগে পুলিশকর্মীদের জন্য সুখবর। অক্টোবর থেকে রাজ্য পুলিশের রেশন ভাতা বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
Ganamadhyam
29 July, 2026



 ভবানীভবনে 'রেন প্রোটেকশন গিয়ার কিট' বিতরণ অনুষ্ঠান থেকে  মুখ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী খালি হাতে আসবেন ভবানীভবনে এটা হতে পারে না। কিছু তো দিতে হবে। আপনাদের রেশনে ২০১৭ সালে ১৫০০ টাকা ভাতা ছিল। আমি পরে আরও বাড়িয়ে দেব। কিন্তু, আপনাদের আমি দুর্গাপুজোর গিফ্ট দিয়ে গেলাম। অক্টোবর মাস থেকে ৫০০ টাকা বাড়িয়ে ২০০০ টাকা করে দিয়ে গেলাম। তিনি আরও জানান, এবার দুর্গাপুজোর মাসে পুজোর আগেই বেতন পেয়ে যাবেন রাজ্য সরকারের কর্মীরা। এই নিয়ে অর্থমন্ত্রী ও অর্থসচিবের সঙ্গে কথা হয়েছে তার। পুলিশের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের সব কাজে আমার নজর রয়েছে। আপনারা তারাতলায় যেভাবে ১৭টা মানুষকে বাঁচিয়েছেন, হ্যাটস অফ টু কলকাতা পুলিশ। রাজ্য পুলিশ যেভাবে বারুইপুরের ঘটনায় জিরো টলারেন্স দেখিয়েছে, হ্যাটস অফ টু ডিজিপি অ্যান্ড হিজ টিম। মা-বোন-কন্যাদের ওপর অত্যাচারের ক্ষেত্রে আপনার যা করার করবেন, আইন মেনেই করবেন। আমি আছি। আমরা আর অভয়া চাই না। বারুইপুরের ঘটনা খুবই দুঃখজনক ঘটনা। কিন্তু, সরকার চুপ করে থাকেনি। পুলিশ পুলিশমন্ত্রীর মুখ উজ্জ্বল করেছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। তার সংযোজন, আজ সকালেও কলকাতা পুলিশ এবং এসটিএফ কলকাতার...পুরুলিয়া জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছি। একেবারে সিনেমার কায়দায় গাঁজা ভর্তি ট্রাক আটকেছে। এই সামাজিক ব্যাধি প্রচুর ছড়িয়ে পড়েছে। গাঁজা, চরস, হেরোইন, ফেন্সিডিল, ড্রাগের জন্য গোটা সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে যাচ্ছে। পুলিশকেই এর সমাধান করতে এগিয়ে আসতে হবে। জনজাগরণের কাজ করতে হবে।
ই-পেপার