এক ঝলক
স্পিকারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর মামলা খারিজ সংসদে পেশ প্রশ্নফাঁস বিরোধী বিল, ইন্ডিয়া জোটের বিক্ষোভ বিক্ষোভ হলেই লাঠি চালানো যায় না, মন্তব্য সুপ্রিম কোর্টের কলকাতার দু'প্রান্তে জাতীয় পতাকা হাতে বিজেপির পাল্টা প্রতিবাদ মুক্তির সপ্তাহ ঘুরতেই অনলাইনে ফাঁস ‘দি ওডিসি’, কড়া পদক্ষেপ পরিবেশকের

স্পিকারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর মামলা খারিজ

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল আমলে, যখন শুভেন্দু অধিকারী বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন, সেই সময় একটি মামলায় আদালত অবমাননার অভিযোগ এনেছিলেন। পালাবদল হয়েছে। সরকারে এসেছে বিজেপি।
Ganamadhyam
28 July, 2026


সোমবার সেই মামলাই খারিজ করে দেন বিচারপতি অমৃতা সিনহা। তৎকালীন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মামলাটি করেছিলেন ততকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার মামলাটির শুনানি শেষে বিচারপতি অমৃতা সিনহা আর্জি খারিজ করে নির্দেশ দেন, মানুষকে শান্তিতে থাকতে দিন। এর ফলে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই আইনি লড়াইয়ের আপাতত অবসান ঘটল। মামলার পটভূমি টেনে বিজেপি বিধায়কদের অভিযোগ ছিল, বিধানসভার ভিতরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাকর্মীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন তৎকালীন স্পিকার। অথচ শাসকদলের বিধায়করা রাজ্য পুলিশের নিরাপত্তা নিয়ে অনায়াসেই বিধানসভা চত্বরে যাতায়াত করতেন। স্পিকারের এই পক্ষপাতমূলক সিদ্ধান্ত ও অস্ত্র ব্যবহারের নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। উভয় পক্ষের সওয়াল-জবাব শোনার পর মামলাটি পুরোপুরি খারিজ করে দেন বিচারপতি সিনহা।
ই-পেপার