মামলা বিচারাধীন থাকা অবস্থায় তাকে কোনওভাবেই গ্রেফতার করা যাবে না, সোমবার এমনই এক স্পষ্ট নির্দেশ দিতে দেখা গেল কলকাতা হাইকোর্টকে। পাশাপাশি, আদালতকে পাশ কাটিয়ে পুলিশের আচমকা কড়া পদক্ষেপ ও গ্রেফতারের প্রবণতা নিয়ে অত্যন্ত উষ্মা প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। প্রসঙ্গত, সোমবার হাইকোর্টে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের একক বেঞ্চে অতীনবাবুর আগাম জামিনের আবেদনের শুনানি ছিল।তবে বিশেষ কিছু কারণে এদিনের শুনানি শেষ করা সম্ভব হয়নি এবং তা পিছিয়ে যায়।শুনানি মুলতুবি হওয়ার পরেই ক্ষোভ প্রকাশ করে রাজ্যের উদ্দেশে বিচারপতি বলেন, মামলাটি যেহেতু আদালতে বিচারাধীন, তাই কোনও অবস্থাতেই আবেদনকারীকে গ্রেফতার করা যাবে না।