এক ঝলক
স্পিকারের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর মামলা খারিজ সংসদে পেশ প্রশ্নফাঁস বিরোধী বিল, ইন্ডিয়া জোটের বিক্ষোভ বিক্ষোভ হলেই লাঠি চালানো যায় না, মন্তব্য সুপ্রিম কোর্টের কলকাতার দু'প্রান্তে জাতীয় পতাকা হাতে বিজেপির পাল্টা প্রতিবাদ মুক্তির সপ্তাহ ঘুরতেই অনলাইনে ফাঁস ‘দি ওডিসি’, কড়া পদক্ষেপ পরিবেশকের

আজ কাকলি সুদীপদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা শুভেন্দু অধিকারীর

নিজস্ব সংবাদদাতা: রাজ্যে পালাবদলের পরেই কাকলি ঘোষ দস্তিদারদের মতো বিদ্রোহী সাংসদরা এনডিএ’কে সমর্থন করার কথা ঘোষণা করে।
Ganamadhyam
28 July, 2026

 

পরবর্তীকালে ২০ জন বিদ্রোহী সাংসদ অখ্যাত দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়ায় (এনসিপিআই) শামিল হন। তাদের সঙ্গেই আজ দিল্লিতে বৈঠক করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  আজ  দুপুরে নাকি বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে  বৈঠক করতে পারেন বাংলার এনসিপিআই সাংসদরা। দিল্লির বঙ্গভবনে বৈঠক রয়েছে বলেই জানান সাংসদ শতাব্দী রায়। তারপরেই জল্পনা জোরালো হয়, তবে কি বিজেপিতেই মিশছে এনসিপিআই? শতাব্দী রায় বলেন, মঙ্গলবার ১টার সময় বঙ্গভবনে বৈঠক আছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের সব সাংসদদের সঙ্গে বৈঠক করবেন। আমাদের কারও কিছু বলার আছে কিনা, তা জানতে চাওয়া হবে। যা এতদিন বলা যেত না, সেগুলো হয়তো বলতে পারব। তার সংযোজন, আমরা নিয়ম মেনেই করেছি। মনে হয় না নিয়মের বাইরে গিয়ে কিছু হয়নি। আমার মনে হয় নির্বাচন কমিশনের তরফে একটা কাগজ আসবে। সবশেষে সিদ্ধান্ত স্পিকার নেবেন। ওই কাগজের জন্য মনে হয় অপেক্ষা করছে। লোকসভার স্পিকার ওম বিড়লা ওই ২০ সাংসদের দলবদলকে এখনও স্বীকৃতি দেননি। তবে তাদের আসন বদল করা হয়েছে। তৃণমূলের প্রতীকে জিতে ২০ জন সাংসদ যে ভাবে ভিন্ন দলে শামিল হয়েছেন, তাকে দলত্যাগ বিরোধী আইনের আওতায় এনে তাদের সাংসদপদ খারিজের দাবি জানানো হয়েছে কালীঘাট তৃণমূলের তরফে। যে দাবি জানাতে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র। কিন্তু সে ব্যাপারে লোকসভা এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। এই প্রেক্ষাপটেই আজ  মঙ্গলবার এনডিএ ‘শরিক’ এনসিপিআই সাংসদদের সঙ্গে বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।বীরভূমের সাংসদ শতাব্দী রায়  জানিয়েছেন, মঙ্গলবার বেলা ১টায় দিল্লির বঙ্গভবনে ২০ জন সাংসদের সঙ্গে বৈঠক করবেন শুভেন্দু অধিকারী। গত মাসে যখন তৃণমূলের সংসদীয় দল ভাঙার পর্ব চলছিল, তখন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়ির একটি বৈঠকে যোগ দিয়েছিলেন শুভেন্দু। তবে এনসিপিআই-তে সুদীপ, শতাব্দী, দেব, ইউসুফ পাঠানদের মিশে যাওয়া এবং এনডিএ-র শরিক হওয়ার পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়নি। আজ  মঙ্গলবার সেই বৈঠকই হতে চলেছে। তবে ঠিক কী কী আলোচনা হবে, তা  জানা যায়নি।
ই-পেপার