এক ঝলক
১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ভারতে জন্ম নেওয়া প্রত্যেকেই বৈধ নাগরিক ঃ জ্ঞানেশ কুমার চারটি পৃথক শহীদ দিবস, একুশে জুলাই নিয়ে দড়ি টানাটানি অব্যহত দলত্যাগীরা তৃনমূলে ফিরলে এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব ঃ অভিষেক সীমান্তে অমিত শাহ রামায়ণ’ নিয়ে বোমা ফাটালেন অন্নু কাপুর

আমতলায় অভিষেকের কার্যালয়ে বুলডোজার

হাসান লস্কর দক্ষিণ(আমতলা): দক্ষিণ ২৪ পরগনার আমতলায় শনিবার সকালে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিন বন্ধ থাকা তৃণমূল কংগ্রেসের কার্যালয়কে ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করল প্রশাসন।
Ganamadhyam
19 July, 2026

ডায়মন্ড হারবার পুলিশ, জেলার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে গোটা এলাকায় নিরাপত্তা বলয় তৈরি করা হয়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কার্যালয়টি বন্ধ ছিল। স্থানীয়ভাবে এটি 'লিপস অ্যান্ড বাউন্স'-এর অফিস হিসেবে পরিচিত। প্রশাসনের দাবি, সংস্থাটির মালিকানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা-মায়ের নামে ছিল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ভবনটিকে অবৈধ নির্মাণ হিসেবে চিহ্নিত করে নোটিশ জারি করা হলেও নির্ধারিত সময়ের মধ্যে জেলা পরিষদে কেউ হাজিরা দেননি বলে প্রশাসনিক সূত্রের দাবি। এরপর সরকারি নিয়ম মেনে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা যায়।যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন রেখে গোটা এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর সকলের। বিশাল অট্টালিকার কিছু অংশ আজ বুলডোজার চালিয়ে ভাঙা হয়‌।
ই-পেপার