এক ঝলক
১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে ভারতে জন্ম নেওয়া প্রত্যেকেই বৈধ নাগরিক ঃ জ্ঞানেশ কুমার চারটি পৃথক শহীদ দিবস, একুশে জুলাই নিয়ে দড়ি টানাটানি অব্যহত দলত্যাগীরা তৃনমূলে ফিরলে এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব ঃ অভিষেক সীমান্তে অমিত শাহ রামায়ণ’ নিয়ে বোমা ফাটালেন অন্নু কাপুর

ধৃত পানিহাটির প্রাক্তন বিধায়কের পুত্রকে এলাকায় ঘোরালো পুলিশ

নিজস্ব প্রতিনিধি( ব্যারাকপুর): তোলাবাজি, হুমকি, লটারির টিকিট প্রতারনা-সহ একাধিক অভিযোগের ভিত্তিতে গত ১৩ জুলাই খড়দহ থানার পুলিশ দক্ষিণেশ্বর থেকে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ ওরফে পুচিকে গ্রেপ্তার করেছে।
Ganamadhyam
19 July, 2026
শনিবার বেলায় খড়দহ থানার পুলিশ কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে ধৃত তৃনমূল নেতা তীর্থঙ্করকে সোদপুর অমরাবতী এলাকায় ঘোরায়। সেইসময় ক্ষুব্ধ বাসিন্দারা চোর চোর স্লোগান তোলেন। বিজেপি নেতা জয় সাহার অভিযোগ, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর গোটা পানিহাটি জুড়ে তান্ডব চলেছিল। তার বাড়িতে বোমাবাজি করে ভাঙচুর চালানো হয়েছিল। তার দাবি, তীর্থঙ্কর ঘোষ ধরা পড়েছে। এবার নির্মল ঘোষও জেলে যাবেন।
ই-পেপার