এক ঝলক
বিশ্বকাপ থেকে বিদায়ের পর পোকারে মজেছেন নেইমার দুর্নীতির অভিযোগে বসিরহাটের কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর ব্রাউন সুগারের বকেয়া লেনদেনে খুন দাদা, সংকট জনক ভাই হুমায়ুন কবিরকে ফের রেজিনগর থানায় তলব নির্মল ঘোষ জেলে যাবেই দাবি অর্জুন সিংয়ের

বিশ্বকাপ থেকে বিদায়ের পর পোকারে মজেছেন নেইমার

লাস ভেগাস ঃ কোথাও শান্তি খুঁজে পাচ্ছে না নেইমার। বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ায় স্বাভাবিকভাবেই মন ভালো নেই ব্রাজিলিয়ান তারকার।
Ganamadhyam
15 July, 2026


আনন্দ খুঁজতে তাই পোকার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। কিন্তু আমেরিকার লাস ভেগাসের ওয়ার্ল্ড সিরিজ অব পোকারেও (ডব্লিউএসওপি) শান্তি পেলেন না নেইমার। পোকার টুর্নামেন্টের ১০ হাজার ডলার মূল্যের মেইন ইভেন্টেই থামতে হয়েছে ৩৪ বছর বয়সী স্ট্রাইকারকে। ফক্স স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, একই ইভেন্টে ২০২৫ সালে ফাইনাল টেবিল পর্যন্ত খেলেছিলেন তিনি। এবারই প্রথমবার পোকার খেলছেন না নেইমার। সুযোগ পেলেই অনলাইনেও খেলেন তিনি। তবে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় নেওয়ার এক সপ্তাহের মধ্যে নেইমার পোকার খেলায় মজায় সামাজিক মাধ্যমে ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। নেইমারের খেলার ভিডিও প্রকাশ করে আয়োজকরা লিখেছে, ‘ওয়ার্ল্ড সিরিজ অব পোকার ২০২৬-তে স্বাগত নেইমার। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় হওয়ার প্রায় এক সপ্তাহ পর ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার ১০ হাজার ডলারের সিক্স-ম্যাক্স টুর্নামেন্টে অংশ নিয়েছেন।’
ই-পেপার