এক ঝলক
বিশ্বকাপ থেকে বিদায়ের পর পোকারে মজেছেন নেইমার দুর্নীতির অভিযোগে বসিরহাটের কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর ব্রাউন সুগারের বকেয়া লেনদেনে খুন দাদা, সংকট জনক ভাই হুমায়ুন কবিরকে ফের রেজিনগর থানায় তলব নির্মল ঘোষ জেলে যাবেই দাবি অর্জুন সিংয়ের

ইংল্যান্ডের বিপক্ষে অ্যাওয়ে জার্সিতে খেলবে আর্জেন্টিনা

আটলান্টা ঃ আমেরিকায় আটলান্টায় স্টেডিয়ামে বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
Ganamadhyam
15 July, 2026



সেমিতে থ্রি লায়ন্সদের বিপক্ষে নেভি ব্লু অ্যাওয়ে কিট পরে মাঠে নামবে আলবেসিলেস্তরা। আর ইংল্যান্ড তাদের সম্পূর্ণ সাদা হোম কিট পরে খেলবে। ফিফার সঙ্গে আনুষ্ঠানিক সভায় এই জার্সি চূড়ান্ত করা হয়। টুর্নামেন্ট চলাকালীন মেসিবাহিনী শুধুমাত্র একবারই নেভি ব্লু জার্সি পরেছে। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে। সেমিতে ইংল্যান্ডকে হোম দল হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। সে অনুযায়ী আয়োজকদের সিদ্ধান্ত মেনেই আর্জেন্টিনা তাদের বিকল্প কিট পরছে। তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এটি কুসংস্কারের সঙ্গেও জড়িত। কারণ এই জার্সিটি ১৯৮৬ এবং ১৯৯৮ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ঐতিহাসিক জয়ের স্মৃতি বহন করে। এদিকে ২০০২ সালে বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে হোম এবং অ্যাওয়ে কিট (জার্সি) উল্টে দেওয়া হয়েছিল। সেবার ইংল্যান্ড লাল জার্সি পরে ১-০ ব্যবধানে জয়লাভ করে। অন্যদিকে আর্জেন্টিনা তাদের ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরেছিল।
ই-পেপার