এক ঝলক
বিশ্বকাপ থেকে বিদায়ের পর পোকারে মজেছেন নেইমার দুর্নীতির অভিযোগে বসিরহাটের কাউন্সিলরের বাড়িতে ভাঙচুর ব্রাউন সুগারের বকেয়া লেনদেনে খুন দাদা, সংকট জনক ভাই হুমায়ুন কবিরকে ফের রেজিনগর থানায় তলব নির্মল ঘোষ জেলে যাবেই দাবি অর্জুন সিংয়ের

কানসাসকে ‘বিদায়’ বললেন মেসিরা

ওয়াশিংটন ঃ বিশ্বকাপ শুরুর পর থেকেই কানসাস সিটিকে ‘ঘর’ বানিয়েছে আর্জেন্টিনা। নিজেদের ‘বেইজ ক্যাম্প’ বানিয়ে এখানেই বিশ্বকাপের প্রস্তুতি সেরেছেন লিওনেল মেসিরা।
Ganamadhyam
15 July, 2026


সেই ‘বেইজ ক্যাম্পে’ সময় ফুরিয়ে এসেছে তাদের। বিদায়বেলা তাই কানসাসকে ধন্যবাদ জানিয়েছেন মেসি। সামাজিক মাধ্যমে এক পোস্টে আর্জেন্টিনার অধিনায়ক লিখেছেন, ‘কানসাস সিটিতে শেষদিন। সব কিছুর জন্য ধন্যবাদ!’ বিশ্বকাপে নিজেদের আর দুই ম্যাচ বাকি আছে আর্জেন্টিনার। তার শুরুটা হবে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল দিয়ে। প্রতিপক্ষের বিপক্ষে মুখোমুখি হতেই আটলান্টার উদ্দেশে রওনা দেয় আর্জেন্টিনা। এখানেই শেষ চারের ম্যাচটি হবে। ইতিমধ্যে আটলান্টায় পৌঁছেছেও তারা।   ইংল্যান্ডকে হারাতে পারলে তাদের পরবর্তী গন্তব্য হবে ফাইনালের ভেন্যু নিউ ইয়র্ক/নিউ জার্সিতে। বিপরীতে ইংল্যান্ডের কাছে হারলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে মায়ামিতে যেতে হবে আর্জেন্টিনাকে। তাই কানসাস সিটিতে আর কখনোই ফেরা হবে না তিনবারের বিশ্বকাপজয়ীদের। কানসাসে শেষ দিন হওয়ায় বিশেষ এক পার্টির আয়োজন করে আর্জেন্টিনা। দিনটাকে স্মরণীয় করে রাখতে ‘বিদায়ি বারবিকিউ পার্টির’ আয়োজন করে।
ই-পেপার