মেগা টুর্নামেন্টে নিজেদের দেশের জার্সিতে সেরা পারফরম্যান্স করে এসেছেন আর্লিং হালান্ডরা। দেশে ফিরতেই জনজোয়ারে একেবারে ভেসে গেল নরওয়ে ব্রিগেড। বিখ্যাত ভাইকিং রো সেলিব্রেশন করতেও ভুললেন না বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্টরা। রবিবার শেষ হয়েছে নরওয়ের বিশ্বকাপ অভিযান। এক্সট্রা টাইম পর্যন্ত দুরন্ত লড়াই করেও ইংল্যান্ডের কাছে ২-১ হারতে হয়েছে। তবে কোয়ার্টার ফাইনালে ওঠাটাই বিশ্বকাপে নরওয়ের সেরা পারফরম্যান্স। প্রিয় দলের পারফরম্যান্সে খুশি নরওয়েবাসীও। তাই ঘরে ফেরা নায়কদের বরণ করে নিতে পথে নেমেছিলেন অন্তত ১ লক্ষ মানুষ। গান গেয়ে, পতাকা উড়িয়ে সেলিব্রেশনে মেতেছিলেন। গোটা বিশ্বকাপজুড়ে হইচই ফেলে দিয়েছিল হালান্ডদের ভাইকিং রো সেলিব্রেশন। ৯০ হাজারের ভিড় সেটাও করতে ভোলেনি।