এক ঝলক
হঠাৎই শহরের কয়েকটি থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী সংসদের অচলাবস্থা কাটাতে কিরেণ রিজিজু'র উদ্যোগ অভিষেকের বিদেশযাত্রায় আবার ধাক্কা, অনুমতি দিল না হাই কোর্ট ফারাক্কায় ভুয়ো এসটি সার্টিফিকেট কাণ্ড, শংসাপত্র বাতিল করল প্রশাসন পাঞ্জাব পুলিশের জালে সন্দেহভাজন আইএসআই ৯ জঙ্গি

বীজপুর অস্ত্র ভান্ডারের ওপর দাঁড়িয়ে আছে : সুদীপ্ত দাস

নিজস্ব প্রতিনিধি (ব্যারাকপুর): নির্বাচনের আগেই বিধায়ক সুদীপ্ত দাস দাবি করেছিলেন, বীজপুর অস্ত্র ভান্ডারের ওপর দাঁড়িয়ে আছে। নির্বাচন মিটতেই বীজপুরে অস্ত্র উদ্ধার হচ্ছে। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ্ত দাস বলেন, অজয় মালি ধরা পড়ার পর ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। অজয়ের শাগরেদ ধরা পড়ার পর আরও চারটে আগ্নেয়াস্ত্র পুলিশ উদ্ধার করেছে। এখনও প্রচুর বোমা ও বারুদ মজুত রয়েছে। তার দাবি, মজুত থাকা অস্ত্রের ৫০ শতাংশ এখনও উদ্ধার হয়নি। বিধায়কের জোরালো দাবি, সুবোধ অধিকারী ও কমল অধিকারীকে গ্রেপ্তার করতে হবে। তার অভিযোগ, নির্বাচনের আগে কল্যাণী রথতলার এক গুন্ডাকে সুপারি দেওয়া হয়েছিল তাঁকে খুনের জন্য। সুদীপ্তের দাবি, সুবোধ অধিকারীর নির্দেশে কমল অধিকারীর নেতৃত্বে অস্ত্রশস্ত্র মজুত করা হয়েছিল। ম্যানেজমেন্টের দ্বায়িত্বে ছিলেন ধৃত অজয় মালি। প্রসঙ্গত, ধৃত অজয় মালির কাছ থেকে পুলিশ ছয়টি দেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। ধৃতের শাগরেদ জগন্নাথ দাসের কাছ থেকে আরও চারটে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।
Ganamadhyam
06 August, 2026
ই-পেপার