এক ঝলক
শুভেন্দুর সঙ্গে বৈঠকে এনসিপিআই সাংসদরা, ৩জন না থাকায় জল্পনা পুলিশের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর দাবি : বিধায়ক দীপাঞ্জনের শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হোক বার্তা তসলিমার গ্রেফতার স্ট্যালিন-পুত্র, পরে জামিন মাঝআকাশে বিপত্তি, আহত বিমানকর্মী সহ অন্তত ১৪ জন

পরিবহন মন্ত্রীর নির্দেশে টোটো -অটো নিয়ন্ত্রণ‌ ট্রাফিক বিভাগের

নিজস্ব প্রতিনিধি(ব্যারাকপুর): রাজ্য জুড়ে টোটোর দৌরাত্ম্য চরমে। ডবল ইঞ্জিন সরকারের পরিবহণ মন্ত্রী অর্জুন সিং যানজট এড়াতে অটো-টোটোর দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করার কথা বলেছেন।
Ganamadhyam
05 August, 2026


পরিবহণ মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, এক্সপ্রেসওয়ে কিংবা হাই রোডে কোনওমতেই টোটো চালানো যাবে না। বাই লেন গুলোতে টোটো চালাতে হবে। পরিবহণ মন্ত্রীর নির্দেশ মতোই অটো, টোটো চলাচলে লাগাম টানতে ময়দানে নামল ব্যারাকপুর পুলিশ কমিশনারের আতপুর সাব ট্রাফিক গার্ড। মঙ্গলবার  ব্যস্ততম ঘোষপাড়া রোডের শ্যামনগর চৌরঙ্গী মোড়ে নজরদারি চালাল ট্রাফিক বিভাগের আধিকারিকরা। সেখানে হাজির ছিলেন এসিপি ট্রাফিক সজল মান্ডি, ট্রাফিক ইন্সপেক্টর সুরেশ্বর মন্ডল-সহ অন্যান্য আধিকারিকরা। এসিপি ট্রাফিক সজল মান্ডি বলেন, ব্যস্ততম রাস্তায় তাঁরা টোটো চলাচলের ওপর নিয়ন্ত্রণ করছেন। শ্যামনগর পুরানো পোস্ট অফিস মোড় থেকে টোটো ভেতরের রাস্তা দিয়ে ঘুরে শ্যামনগর গ্যাস অফিসের সামনে থেকে বের করা হচ্ছে। জাফরন মোড় থেকে টোটোকে ঘাটের রাস্তার দিকে পাঠানো হচ্ছে। তেরঙ্গি মোড় থেকে গাঙ্গুলি পাড়ার দিকে টোটো ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
ই-পেপার