‘মিস্টার সিংহ’স ইন্ডিয়া- দ্য হোম অফ কারি’ নামে গ্লাসগোর একটি রেস্তোরাঁ ভারতীয় দলকে আমন্ত্রণ জানিয়েছিল। আমন্ত্রণ রক্ষা করে সেখানে খেতে যান ভারতীয় খেলোয়াড়েরা। সেখানে হাত মোছার জন্য যে কাগজ রাখা ছিল, তাতে রেস্তোরাঁর নামের সঙ্গে ছাপা ছিল ভারতের মানচিত্র। কিন্তু সেই মানচিত্র অসম্পূর্ণ। তাতে কাশ্মীরের একাংশ এবং গোটা উত্তর-পূর্ণ ভারত ছিল না। কাগজগুলিতে দেশের এমন বিকৃত মানচিত্র দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি লভলিনা। প্রতিবাদ করেন তিনি। লভলিনা বলেন, ‘‘ন্যাপকিনে যে মানচিত্র ছাপা হয়েছে, তাতে গোটা উত্তর-পূর্ব ভারত নেই। এটা মেনে নেওয়া যায় না। দেশের প্রতিটি প্রান্তই গুরুত্বপূর্ণ এবং সম্পূর্ণ মানচিত্র ছাপা উচিত।’’ অলিম্পিক্স পদকজয়ী বক্সারের বক্তব্যকে সমর্থন করেছে বিএফআই। সংস্থার সভাপতি অজয় সিংহ বলেছেন, ‘‘মানচিত্রে কাশ্মীরের একাংশও নেই ন্যাপকিনে। আমরা সংশ্লিষ্ট রেস্তোরাঁ কর্তৃপক্ষকে যত দ্রুত সম্ভব ভুল সংশোধন করে নেওয়ার কথা বলেছি।’’ গ্লাসগোর ওই ভারতীয় রেস্তোরাঁ কর্তৃপক্ষ অবশ্য ভারতের বিকৃত মানচিত্রতৃপক্ষ অবশ্য ভারতের বিকৃত মানত্ ছাপা নিয়ে মুখ খোলেননি।