এক ঝলক

বিটডেল্টা ইন্ডিয়ার রিপোর্টে উঠে এসেছে অ্যাসেট ক্লাসের মূল্যায়ন

কলকাতা : এএএ গ্রেডের নিরাপত্তা ব্যবস্থাসম্পন্ন ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট (বিবিএ) এক্সচেঞ্জ বিটডেল্টা ইন্ডিয়া আজ প্রকাশ করেছে।এটি ভারতের প্রথম বিশেষ রিপোর্ট, যেখানে ফ্যামিলি অফিস এবং অতি উচ্চ সম্পদশালী ব্যক্তিরা (ইউএইচএনআইএস) কীভাবে ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেটস -কে মূল্যায়ন করছেন, তা বিশ্লেষণ করা হয়েছে। ভারতে ভিডিএ নিয়ে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থেকেছে রিটেল বিনিয়োগকারীদের অংশগ্রহণ, ট্রেডিং কার্যকলাপ এবং নিয়ন্ত্রণবিধি। তবে ফ্যামিলি অফিস এবং ইউএইচএনআইএস-এর দৃষ্টিভঙ্গি এখনও তুলনামূলকভাবে কম আলোচিত। এই রিপোর্টে এই স্বল্প-আলোচিত ক্ষেত্রটির ওপর বিশেষ আলোকপাত করা হয়েছে। একইসঙ্গে, তাদের বিনিয়োগের সিদ্ধান্ত ও ভাবনাকে প্রভাবিত করে এমন বিষয়গুলি এবং ভিডিএ'এস-এর মতো উদীয়মান অ্যাসেট ক্লাসকে বৃহত্তর বিনিয়োগ পোর্টফোলিওর কোন প্রেক্ষাপটে বিবেচনা করা হয়, সে বিষয়েও অন্তর্দৃষ্টি প্রদান করা হয়েছে। সমীক্ষার ফলাফল থেকে এই গোষ্ঠীর বিনিয়োগের সময়সীমা এবং ঝুঁকি গ্রহণের মানসিকতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। ৪৫% উত্তরদাতা নিজেদের দীর্ঘমেয়াদি বিনিয়োগকারী বলে মনে করেন, পাশাপাশি কৌশলগত বিনিয়োগের সুযোগও রাখেন। অন্যদিকে, ৪৮% উত্তরদাতা উচ্চ অস্থিরতা মেনে নিতে স্বচ্ছন্দ অথবা প্রতিটি বিনিয়োগের ক্ষেত্রে পৃথকভাবে ঝুঁকি বিচার করেন। এটি ইঙ্গিত করে যে বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণের প্রবণতা আলাদা হলেও, ভিডিএ'এস· এ তাদের অংশগ্রহণ এই অ্যাসেট ক্লাস সম্পর্কে তাদের পরিচিতি এবং দৃঢ় বিশ্বাসের ওপর নির্ভরশীল।
Ganamadhyam
26 November, 2026
ই-পেপার