সিমেন্স ভারতে আইগেন ইঞ্জিনিয়ারিং এজেন্ট চালু করেছে
নিজস্ব সংবাদদাতা: সিমেন্স ভারতে আনুষ্ঠানিকভাবে তাদের অটোমেশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বিশেষভাবে নির্মিত এআই, আইগেন ইঞ্জিনিয়ারিং এজেন্ট, চালু করেছে। আইগেন ইঞ্জিনিয়ারিং এজেন্ট হল এক নতুন শ্রেণীর শিল্প এআই পণ্য, যা স্বয়ংক্রিয় ভাবে কাজ সম্পাদনের জন্য বহু- ধাপের যুক্তি এবং স্ব-সংশোধন প্রযুক্তি ব্যবহার করে। সিমেন্স ইতিমধ্যেই ভারতজুড়ে ১৬ জনেরও বেশি গ্রাহকের সাথে সফলভাবে আইগেন ইঞ্জিনিয়ারিং এজেন্টের পাইলট প্রকল্প সম্পন্ন করেছে। আইগেন ইঞ্জিনিয়ারিং এজেন্ট ইঞ্জিনিয়ারদের নির্ভুলতা বা নির্ভরযোগ্যতার সাথে আপোস না করেই উচ্চ-স্তরের সিস্টেম সংক্রান্ত চ্যালেঞ্জগুলোর উপর মনোযোগ দিতে সাহায্য করে। এটি ম্যানুয়াল পদ্ধতির চেয়ে দুই থেকে পাঁচ গুণ দ্রুত এআই-চালিত ওয়ার্কফ্লো সম্পন্ন করে, যার ফলে সমাধানের মান ৮০ শতাংশ পর্যন্ত উন্নত এবং ইঞ্জিনিয়ারিং দক্ষতা ৫০ শতাংশ বেশি হয়। 'এআই ফর দ্য রিয়েল ওয়ার্ল্ড' থিমের অধীনে ৭ম ট্রান্সফর্ম সিমেন্স ইন্ডিয়া ইনোভেশন ডে- অনুষ্ঠানে প্রায় ৫০০ জন শিল্পনেতা, সিএক্সও, গ্রাহক, ইকোসিস্টেম পার্টনার, নীতি নির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং ভবিষ্যৎ প্রতিভা একত্রিত হয়েছিলেন।