এক ঝলক

এক্স এ টি ২০২৭– এর রেজিস্ট্রেশন গ্রহণের শেষ দিন ৬ ডিসেম্বর

জামশেদপুর: জেভিয়ার অ্যাপ্টিটিউট টেস্ট, এক্সএটি ২০২৭– এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবছর ৬ ডিসেম্বর বন্ধ হয়ে যাবে। যে এমবিএ,পিজিডিএম প্রার্থীরা ভর্তির সুযোগ পেতে চান, তাদের হাতে আবেদনের জন্য আর বেশি সময় নেই। এক্সএলআরআই জামশেদপুর আয়োজিত "এক্স এ টি ২০২৭" অনুষ্ঠিত হবে ৩ জানুয়ারি ২০২৭, দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত। পার্ট ১-এ কোনও পেনাল্টি ছাড়াই যতগুলি প্রশ্নের উত্তর না দিয়ে ছেড়ে রাখা যাবে, তার সংখ্যা আট থেকে বাড়িয়ে বারো করা হয়েছে। এক্সএলআরআই জামশেদপুর তাদের পিজিডিএম-এইচআরএম প্রোগ্রামে আসনসংখ্যাও ১৮০ থেকে বাড়িয়ে ২৪০করেছে। পাশাপাশি এ বছর আরও ১৭টি বি-স্কুল এক্সএটি নেটওয়ার্কে যুক্ত হয়েছে।
Ganamadhyam
25 November, 2026
ই-পেপার