অডি ইন্ডিয়া'র গাড়ির দাম সর্বোচ্চ ২% পর্যন্ত বাড়ানোর ঘোষণা
মুম্বাই : জার্মান বিলাসবহুল গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘অডি’ আজ তাদের গাড়ির দাম সর্বোচ্চ ২% পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিয়েছে। এই নতুন মূল্যহার ১লা জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে। অডি ইন্ডিয়ার ব্র্যান্ড ডিরেক্টর বলবীর সিং ধিলন বলেন, উৎপাদন খরচ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে আমরা গাড়ির দাম সর্বোচ্চ ২% পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের ব্যবসার দীর্ঘমেয়াদী স্থায়িত্ব বজায় রাখার জন্য এই সমন্বয় অত্যন্ত জরুরি। আমরা অত্যন্ত সতর্কতার সাথে এই মূল্যবৃদ্ধির হার নির্ধারণ করেছি। আমাদের মূল লক্ষ্য হলো গ্রাহকদের এমন এক মালিকানা অভিজ্ঞতা প্রদান করা, যা ব্র্যান্ডটির প্রতি তাদের আস্থা আরও সুদৃঢ় করবে।