এক ঝলক

ফোনপে লেন্ডিং ক্ষুদ্র উদ্যোগগুলোর জন্য ঋণের সুবিধা নিয়ে এসেছে

নিজস্ব সংবাদদাতা: ফোনপে লেন্ডিং আজ জানিয়েছে যে, তারা তাদের শীর্ষস্থানীয় ব্যাংক ও এনবিএফসি অংশীদারদের নেটওয়ার্কের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগগুলোর জন্য ২০ লক্ষেরও বেশি ঋণ বিতরণে সহায়তা করেছে। ২০২৩ সালে ‘মার্চেন্ট লেন্ডিং’ পরিষেবা চালুর পর থেকে, তারা ভারতের প্রায় ৯৭% পিনকোড এলাকায় ঋণ পৌঁছে দিতে সহায়তা করেছে—যার ফলে সারা দেশের ছোট ব্যবসাগুলোর জন্য আনুষ্ঠানিক ঋণ পাওয়ার সুযোগ আরও সহজ ও উন্মুক্ত হয়েছে।ভারতের এমএসএমই খাতের সিংহভাগ জুড়ে রয়েছে ক্ষুদ্র উদ্যোগগুলো, আনুষ্ঠানিক আর্থিক পরিষেবার সুযোগ সীমিত হওয়ায়, দীর্ঘকাল ধরে এই উদ্যোগগুলো প্রাতিষ্ঠানিক ঋণ পাওয়ার আওতার বাইরে ছিল। ‘ফোনপে ফর বিজনেস’ অ্যাপের মাধ্যমে ব্যবসায়ীরা এখন খুব সহজেই ঋণ নিতে পারেন। এই প্রক্রিয়ায় মাঠপর্যায়ে ৫০,০০০-এরও বেশি কর্মী সরাসরি সহায়তা প্রদান করেন।
Ganamadhyam
26 November, 2026
ই-পেপার