এক ঝলক
বাঙালি সংখ্যালঘুরা সরকারের সঙ্গেই থাকতে চায়, প্রমাণ হল : শুভেন্দু অধিকারী বিকাশরঞ্জনের বাড়িতে তাণ্ডবে পুলিশের জালে গড়িয়ার যুবক এসএসসির নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা

বিডিওকে ডেপুটেশন অন্ডালে

সার্থক কুমার দে (অন্ডাল): পুজোর সময় আইন-শৃঙ্খলা রক্ষা, এম এন রেগা প্রকল্পে ২০০ দিনের কাজ চালু করা, দৈনিক সাতশ টাকা মজুরি, সমস্ত মহিলাদের প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা প্রকল্পের অন্তর্ভুক্ত করা,এসআইআর এ যেসব বৈধ ভোটারের নাম বাদ গেছে দ্রুত তাদের ভোটার লিস্টে ফিরিয়ে আনা, নির্বাচনী প্রতিশ্রুতি মতো প্রতিমাসে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া সহ একগুচ্ছ দাবিতে সিপিআইএম প্রভাবিত শ্রমিক কৃষক খেতমজুর ছাত্র যুব যৌথ মঞ্চের পক্ষ থেকে শনিবার অন্ডাল বিডিওর হাতে দেওয়া হয় ডেপুটেশন। শনিবার অফিস টাইমে সংগঠনের সমর্থকেরা মিছিল করে বিডিও অফিসের সামনে উপস্থিত হয়। সেখানে নিজেদের দাবির স্বপক্ষে পথসভায় বক্তৃতা দেন সংগঠনের নেতৃত্ব। সবার শেষে একটি প্রতিনিধি দল বিডিওর হাতে তুলে দেন ডেপুটেশন।
Ganamadhyam
10 October, 2026
ই-পেপার