একাডেমিতে 'বড়াখানা' কর্মসূচিতে অংশ নিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। তাছাড়া এই রাজ্যে ভীষণ অর্থনৈতিক দেনা আছে। সবমিলিয়ে, আপনারা ভীষন অসুবিধার মধ্যে থাকেন, আমরা সেটা জানি। নানান প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আপনাদের কাজ করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী আক্ষেপের সূরে বলেন, প্রত্যন্ত এলাকায় আপনাদের কাজ করতে হয়। ঠিকমতো থাকবার জায়গা নেই। পরিশ্রুত পানীয় জলের সমস্যা রয়েছে। পুলিশের ভূয়সী প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, গত দশ সপ্তাহে দুর্নীতি থেকে আইন-শৃঙ্খলা রক্ষা, দাগী অপরাধীদের গ্রেপ্তার, সীমান্ত সুরক্ষা অবৈধ অনুপ্রবেশকারীদের চিহ্নিত করা, নারীদের সুরক্ষা প্রদান-সহ সবেতেই আপনারা যোগ্যতার পরিচয় দিয়েছেন। উক্ত অনুষ্ঠানে এদিন হাজির ছিলেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা, ব্যারাকপুরের পুলিশ কমিশনার অমিত কুমার সিং-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।