এক ঝলক
পশ্চিমবঙ্গ পুলিশকে দেশের মধ্যে সেরা পুলিশ করার চিন্তাভাবনা করা হচ্ছে : মুখ্যমন্ত্রী বিধায়কের উদ্যোগে ভেরি সিন্ডিকেট বন্ধ করে সরকারের কোষাগারে গেল টাকা প্রিয়াঙ্কার খোঁচা আপাতত ৬ আগষ্ট পর্যন্ত ৩ মামলায় অভিষেককে রক্ষাকবচ এনকাউন্টার নিয়ে আদালতের রিপোর্ট তলব

দুর্গাপুরে শিল্প বিনিয়োগে জোর, শিল্পপতি ও উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক রাজ্যের মন্ত্রীদের

সার্থক কুমার দে(দুর্গাপুর) : পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর শিল্পোন্নয়নে গতি আনতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।
Ganamadhyam
31 July, 2026

সেই লক্ষ্যেই বৃহস্পতিবার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে পশ্চিম বর্ধমান জেলার শিল্পপতি, উদ্যোক্তা ও নতুন ব্যবসায়ীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়, পূর্ত দপ্তরের (পিডব্লিউডি) মন্ত্রী অজয় পোদ্দার, শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা মিশ্র, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুরের এসডিও অঙ্কিতা আগরওয়াল।
বৈঠকে আসানসোল ও সংলগ্ন এলাকার দীর্ঘদিন বন্ধ থাকা সরকারি ও বেসরকারি শিল্পকারখানা পুনরুজ্জীবিত করা, নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থান বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিল্পমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী দুর্গাপুর শিল্পাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।  নতুন শিল্পের পাশাপাশি দীর্ঘদিন বন্ধ কারখানাগুলি পুনরায় চালু করতে কেন্দ্রের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। সরকারের দাবি, ইতিমধ্যেই শ্যাম স্টিলের নতুন কারখানার শিলান্যাস হয়েছে, আমুলের নতুন প্রকল্পের কাজ দ্রুত এগোচ্ছে এবং লাক্স কোজি সংস্থার কারখানার সম্প্রসারণও সম্পন্ন হয়েছে। রাজ্যের প্রতিটি জেলায় নতুন শিল্প গড়ে তুলে যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোই সরকারের মূল লক্ষ্য বলে বৈঠকে জানানো হয়।
ই-পেপার