এক ঝলক
সিন্ডিকেট-কাটমানি বন্ধে চালু হলো হেল্পলাইন পুলিশকর্মীদের জন্য রেশন ভাতা বৃদ্ধি আন্দোলনকারীদের বিরুদ্ধে স্বচ্ছ তদন্তের পক্ষে সওয়াল আদালতের জমি মামলায় অতীন ঘোষকে সাময়িক স্বস্তি দিল আদালত জমি জালিয়াতি মামলায় সুমিতের আগাম সুরক্ষা বাতিল

ভারতে ‘স্পাইডার-ম্যান’ মুক্তির আগে বিশেষ নির্দেশ সেন্সরের

মুম্বাই: ৩০ জুলাই ভারতে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’ ছবিটি। ভারতে মুক্তির আগে কেন্দ্রীয় চলচ্চিত্র শংসাপত্র বোর্ডের ছাড়পত্র পেল নতুন এই ছবি।
Ganamadhyam
29 July, 2026


ছবিটিকে ১৩ বছর বা তার বেশি বয়সিদের জন্য অভিভাবকের পরামর্শ-সহ উপযোগী শংসাপত্র দেওয়া হয়েছে। তবে ছাড়পত্রের পাশাপাশি ছবিতে কয়েকটি পরিবর্তনের নির্দেশও দিয়েছে বোর্ড। ২৩ জুলাই জারি হওয়া শংসাপত্র অনুযায়ী, ছবিটির অনুমোদিত দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৪ মিনিট ৫২ সেকেন্ড। বেশ কয়েকটি সংশোধনের পর মুক্তির অনুমতি পেয়েছে। বোর্ডের নির্দেশে ছবিতে মদ্যপানের কুফল-সংক্রান্ত বাধ্যতামূলক সতর্কবার্তা সংযোজন করতে হবে। পাশাপাশি, তিনটি স্থানে ব্যবহৃত অশালীন শব্দ সংলাপ বাদ দিতে বা শব্দহীন করতে বলা হয়েছে। এ ছাড়াও ছবির ৪৪ মিনিট এবং ৫৭ মিনিটের অংশে থাকা দু’টি চুম্বনের দৃশ্য কেটে ফেলার নির্দেশ দিয়েছে বোর্ড। সব মিলিয়ে প্রায় আট সেকেন্ড দৈর্ঘ্যের ওই অংশ বাদ দেওয়া হয়েছে। ভারতে ৩০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। বিশ্বের অন্যান্য দেশে মুক্তির এক দিন আগেই ভারতীয় দর্শকেরা ছবিটি দেখার সুযোগ পাবেন। প্রসঙ্গত, ‘ওডিসি’র পরে টম হল্যান্ডকে আরও এক বার অন্য ভাবে দেখার অপেক্ষায় দর্শক।
ই-পেপার