এক ঝলক
সিন্ডিকেট-কাটমানি বন্ধে চালু হলো হেল্পলাইন পুলিশকর্মীদের জন্য রেশন ভাতা বৃদ্ধি আন্দোলনকারীদের বিরুদ্ধে স্বচ্ছ তদন্তের পক্ষে সওয়াল আদালতের জমি মামলায় অতীন ঘোষকে সাময়িক স্বস্তি দিল আদালত জমি জালিয়াতি মামলায় সুমিতের আগাম সুরক্ষা বাতিল

৯ বছরের ছোট যশস্বীর সঙ্গে প্রেমের গুঞ্জন মৃণালের

মুম্বইঃ বিনোদনজগতের সঙ্গে ক্রীড়াজগতের বরাবরই ঘনিষ্ঠ সম্পর্ক। বিশেষত ক্রিকেটারদের সঙ্গে বলিউড অভিনেত্রীদের সম্পর্ক বার বার উঠে এসেছে খবরের শিরোনামে।
Ganamadhyam
28 July, 2026


এ বার সেই অভিনেত্রীদের তালিকায় নাম জুড়ল মৃণাল ঠাকুরের। তরুণ ভারতীয় ক্রিকেটার যশস্বী জায়সবালের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। সমাজমাধ্যমে এক ভিডিয়ো ঘিরে এই জল্পনা শুরু হয়েছে। সবকিছুর সূত্রপাত দু’জনকে একসঙ্গে একটি ক্যাফেতে দেখা যাওয়ার পরে। সেই ভিডিয়োই এখন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তাতে দেখা যাচ্ছে, মৃণাল ঠাকুর এবং যশস্বী জায়সবাল মুম্বইয়ের বান্দ্রার একটি ক্যাফেতে গিয়েছিলেন। সেখানেই দেখা যায়, যশস্বী ক্যাফে থেকে বেরিয়ে যাচ্ছেন, আর মৃণাল ভিতরেই রয়েছেন। ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। অনেকেই মনে করছেন, দু’জনের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। তবে অনেক নেটাগরিকই আবার বলেছেন, ভিডিয়ো থেকে শুধু এটুকুই বোঝা যাচ্ছে যে, তাঁরা একই জায়গায় ছিলেন। কেউ কেউ অনুমান করেছেন, হয়তো কোনও বিজ্ঞাপনের শুটিংয়ের জন্যই তাঁরা একসঙ্গে দেখা করেছিলেন।
মৃণালের বয়স বর্তমানে ৩৩ এবং যশস্বীর বয়স ২৪। তাই এই ৯ বছরের বয়সের ব্যবধান নিয়েও মন্তব্য করেছেন অনেকে। যদিও এই জল্পনা নিয়ে এখনও পর্যন্ত মৃণাল বা যশস্বী কেউই মুখ খোলেননি।
ভারতীয় ক্রিকেটের অন্যতম তরুণ খেলোয়াড় হিসাবে ইতিমধ্যেই নিজের পরিচিতি তৈরি করেছেন যশস্বী জায়সবাল। অন্য দিকে দক্ষিণী চলচ্চিত্রজগতে ও বলিউডে অন্যতম নাম মৃণাল ঠাকুর। ২০২৫ সালের শুরুতে অভিনেতা ধনুষের সঙ্গে মৃণাল ঠাকুরের সম্পর্ক এবং বিয়ের গুঞ্জনও ছড়িয়েছিল। যদিও পরে দুই তারকা এবং তাঁদের ঘনিষ্ঠ সূত্র সেই জল্পনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।
ই-পেপার