এক ঝলক
হুকিং বা চুরি রুখতে চালু হল বিদ্যুৎ প্রহরী অ্যাপ মুখ্যমন্ত্রী সূচনা করলেন ৫০টি নতুন এসি বাস দরকারে ককরোচের আন্দোলনে আমি নিজেও যাব‌ ঃ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের আক্রমণের পাল্টা আক্রমণে ঋতব্রত মঞ্চের তৃনমূল কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত ও কংগ্রেসের

বিজেপির দখলে বাগদার সীন্দ্রানি গ্রাম পঞ্চায়েত

সোমনাথ পাল(বাগদা): বেশ কিছু দিন ধরেই চলছিল অচলাবস্থা‌। শেষমেশ বিডিও র উপস্থিতিতে ভোটভুটির পর মিলন স্থায়ী প্রধান উপপ্রধান। এক কথায় মঙ্গলবার বারবেলায় বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের দখল নিল গেরুয়া শিবির।
Ganamadhyam
22 July, 2026


পঞ্চায়েতের প্রধান হলেন বিজেপির অনামিকা বিশ্বাস উপপ্রধান পদ পেলেন বিজেপির প্রদ্যুৎ মণ্ডল।  জানা গিয়েছে, সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ৩০। এর মধ্যে ঘাসফুলের দখলে রয়েছে ১৬টি বাকি ১৪টি আসন পদ্ম শিবিরের। রাজ্যে পালা বদলের পরই সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান পদ থেকে যথারীতি ইস্তফা দেন তৃণমূলের শম্পা মণ্ডল ও সৌমেন ঘোষ। প্রধান উপপ্রধান শূন্য পঞ্চায়েতে স্বভাবতই থমকে যায় যাবতীয় কাজকর্ম। এরই মধ্যে পঞ্চায়েতের নাগরিক পরিষেবা বজায় রাখতে শূন্য থাকা প্রধান উপপ্রধান পদ পূর্ণ করতে তোড়জোড় শুরু করে  বিরোধী গেরুয়া শিবির। এদিন প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে ভোট দানের মধ্যে দিয়ে প্রধান উপপ্রধান নির্বাচন সম্পন্ন হয়। তবে এদিনের ভোট দান পর্বে অনুপস্থিত থাকেন পঞ্চায়েতের ১৬ জন তৃণমূল সদস্য। তাদের অনুপস্থিতিতে নিয়ম মেনেই যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানায় বাগদা ব্লক প্রশাসন।  নির্বচিত হয়ে পঞ্চায়েতের নতুন প্রধান বিজেপির অনামিকা বিশ্বাস বলেন, এতদিন যা হয়েছে সব দল দেখে রঙ দেখে। এবার আমরা সবাই মিলে একসাথে মানুষকে সঙ্গে নিয়ে মানুষের কাজ করবো।
ই-পেপার