প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন এলাকার বিধায়ক শুক্রা মুন্ডা। উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক শুক্রা মুন্ডার পাশাপাশি উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপক ওরাও, কমলেন্দু দেব শর্মা, যোগেন সরকারসহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি ও ক্রীড়াপ্রেমী। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় শিলিগুড়ি কেপি এবং জলপাইগুড়ি এসবিইউ। শুরু থেকেই দুই দলের মধ্যে জমে ওঠে হাড্ডাহাড্ডি লড়াই। নির্ধারিত সময়ে ১-১ গোলে ম্যাচ অমীমাংসিত থাকায় খেলার ফল নির্ধারণ হয় টাইব্রেকারে। শেষ পর্যন্ত টাইব্রেকারে শিলিগুড়ি কেপিকে পরাজিত করে জলপাইগুড়ি এসবিইউ জয় ছিনিয়ে নেয় এবং টুর্নামেন্টে শুভ সূচনা করে। আয়োজক ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েকদিন ধরে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এলাকার ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠে উৎসবের আবহ তৈরি হয়েছে।