প্রথম পাতা
দেশ
রাজ্য
কলকাতা
জেলা
খেলাধুলা
বিনোদন
রাজনীতি
বিদেশ
ব্যবসা
শিক্ষা
স্বাস্থ্য
অন্যান্য
এক ঝলক
সোমবার বিধানসভায় ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ শুভেন্দুর
দলের অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে, মামলায় ধাক্কা মমতাপন্থী তৃণমূলের
প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সংসদ অভিযান, যন্তরমন্তরে তুলকালাম
সংসদের বাদল অধিবেশনে রাহুল গান্ধীকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
সরকারি দফতরে বাংলা ভাষাকে গুরুত্ব, ইংরাজির পরিবর্তে রাজভাষা ব্যবহারের পরামর্শ
নাইট রাইডার্সের ঝুলিতে দশম ট্রফি, আবেগাপ্লুত নাইট মালিক শাহরুখ
ওয়াশিংটন : ফুটবল বিশ্বকাপ জ্বরে ভুগছে আমেরিকা। আর তার মাঝেই মার্কিনভূমে দাপট নাইট রাইডার্সের।
খেলাধুলা
Ganamadhyam
20 July, 2026
প্রথমবার মেজর ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন হল শাহরুখ খানের দল। ফাইনালে ওয়াশিংটনকে হারিয়ে আমেরিকা-জয় লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সের। দলের জয়ে আবেগ চেপে রাখতে পারলেন না কিং খানও। সোশাল মিডিয়ায় সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের প্রশংসায় পঞ্চমুখ তিনি।২০২৩-এ প্রতিষ্ঠা হয় এলএ নাইট রাইডার্সের। গত তিন বছরে সাফল্য আসেনি। অবশেষে ট্রফি ঢুকল নাইটদের ঘরে। সারা বিশ্বজুড়ে নাইটদের সব ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে দশম ট্রফি জিতল। তিনটি আইপিএল, পাঁচটা ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ ও একটা মহিলাদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ জিতেছে। ফাইনালে প্রথমে ব্যাট করে নাইটরা ১৬৪ রান তোলে। রাসেল বা নারিন কেউই রান পাননি। সর্বোচ্চ রান আন্দ্রে ফ্লেচারের (৪৭)। জবাবে ওয়াশিংটন করে ১৬৩ রান। মাত্র ১ রানে ম্যাচ হারে তারা। সর্বোচ্চ রান ওবাস পিয়েনারের (৫৩)। শেষ ওভারে জিততে ওয়াশিংটনের দরকার ছিল ১৪ রান। কিন্তু শেডলি ভ্যান শেলউইকের বোলিংয়ে ম্যাচ জিতে নেয় নাইটরা। ফাইনালে ৩টি করে উইকেট পান সুনীল নারিন ও জেসন হোল্ডার। দলের জয়ে গর্বিত মালিক শাহরুখ খান লেখেন, এলএকেআর স্টেডিয়াম, চ্যাম্পিয়ন হওয়া, আমেরিকায় ক্রিকেট, অসাধারণ নারিন, হোল্ডার, রাসেল ও গোটা দল। প্রত্যেকে অনবদ্য। তোমরা প্রত্যেকেই বলেছ, আমরা এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি। জিততে এসেছি। তোমরা সেটা দেখিয়ে দিলে। সবাইকে ভালোবাসি। করব, লড়ব, জিতব।
Share with:
খবর
আরো পড়ুন
ইয়ামালের স্বপ্নের বিশ্বজয়
Ganamadhyam
21 July, 2026
স্বপ্নভঙ্গ হলেও চিরবিজয়ীই লিও
Ganamadhyam
21 July, 2026
লর্ডসের ঐতিহাসিক স্টেডিয়ামে কাজে এল না রোহিতের ইনিংস
Ganamadhyam
21 July, 2026
যন্ত্রণাবিদ্ধ স্কালোনি, সরে দাঁড়ানোর ইঙ্গিত
Ganamadhyam
21 July, 2026
হাইড্রেশন ব্রেক নিয়ে নতুন করে ভাবনা শুরু ফিফার
Ganamadhyam
21 July, 2026
ফুটবলের বিশ্ব সেরা স্পেন
Ganamadhyam
20 July, 2026
বিধায়ক শুক্রা মুন্ডার উপস্থিতিতে নগরডাঙ্গায় ফুটবল টুর্নামেন্টের সূচনা
Ganamadhyam
20 July, 2026
প্রথম ভারতীয় হিসাবে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট জিতে কামব্যাক সিন্ধুর
Ganamadhyam
20 July, 2026
নাইট রাইডার্সের ঝুলিতে দশম ট্রফি, আবেগাপ্লুত নাইট মালিক শাহরুখ
Ganamadhyam
20 July, 2026
ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড
Ganamadhyam
20 July, 2026
ই-পেপার