এক ঝলক
সোমবার বিধানসভায় ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ শুভেন্দুর দলের অ্যাকাউন্ট ফ্রিজই থাকছে, মামলায় ধাক্কা মমতাপন্থী তৃণমূলের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে সংসদ অভিযান, যন্তরমন্তরে তুলকালাম সংসদের বাদল অধিবেশনে রাহুল গান্ধীকে কটাক্ষ প্রধানমন্ত্রীর সরকারি দফতরে বাংলা ভাষাকে গুরুত্ব, ইংরাজির পরিবর্তে রাজভাষা ব্যবহারের পরামর্শ

প্রথম ভারতীয় হিসাবে ঐতিহ্যবাহী টুর্নামেন্ট জিতে কামব্যাক সিন্ধুর

নতুন দিল্লি : দীর্ঘদিনের ট্রফি খরা কাটল। প্রথম ভারতীয় হিসাবে জিতলেন ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। রবিবার সকালে জোড়া সাফল্য এল পিভি সিন্ধুর ঝুলিতে।
Ganamadhyam
20 July, 2026


ফেভারিট আকানে ইয়ামাগুচিকে হারিয়ে জাপান ওপেন জিতে গেলেন ভারতীয় শাটলার। এর আগে কোনও ভারতীয় জাপান ওপেনে চ্যাম্পিয়ন হতে পারেননি। রবিবার দুরন্ত পারফরম্যান্সে সেই অধরা শৃঙ্গ জয় করলেন সিন্ধু।
শেষবার সিন্ধু ট্রফি জিতেছিলেন বছরদুয়েক আগে। ২০২৪ সালে সৈয়দ মোদি ইন্টার ন্যাশনাল জিতেছিলেন। তারপর লাগাতার ব্যর্থতা। যদিও ওপেন পর্যায়ে খেতাবের অপেক্ষা আরও বেশিদিনের। প্রায় সাতবছর ধরে বড় কোনও টুর্নামেন্ট জিততে পারেননি সিন্ধু। অলিম্পিকে জোড়া পদকজয়ীর সমস্যা আরও বাড়ে ২০২২ কমনওয়েলথ গেমসের পর। গোড়ালিতে চোটের কারণে তাঁর কেরিয়ার শেষ হয়ে যাবে বলেই মনে করছিল ক্রীড়ামহল। কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা থেকে দুরন্ত কামব্যাক করলেন সিন্ধু। চলতি বছরের শুরু থেকেই হারানো ফর্ম ফিরে পেয়েছেন ধীরে ধীরে। তবে ট্রফিখরা কাটল জাপানে এসে। ফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ ছিলেন শক্ত গাঁট ইয়ামাগুচি। গত চার বছরে একবারও এই জাপানি তারকাকে হারাতে পারেননি সিন্ধু। ঘরের কোর্টে খেলতে নামা ইয়ামাগুচির পক্ষে সমর্থনও ছিল প্রবল। তবে ম্যাচের শুরু থেকেই রাশ ছিল সিন্ধুর হাতে। মাঝে মাঝে অবশ্য কম সময়ের মধ্যে একাধিক পয়েন্ট জিতে ম্যাচে ফিরছিলেন ইয়ামাগুচিও। শেষ পর্যন্ত ২১-১৭ ফলে প্রথম গেম জিতে নেন সিন্ধু।
ই-পেপার