এক ঝলক
ইসকনের রথযাত্রায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর জাল নথি তৈরির চক্রের খোঁজে ইডির অভিযান উপরাষ্ট্রপতির কাছে কোয়েল মল্লিকের ইস্তফা বসিরহাটে ইডি-এটিএসের ম্যারাথন তল্লাশি, নিশানায় খারিজি মাদ্রাসা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সাত সকালে বাগদায় ইডির হানা

প্রতিবাদী জেলা সংস্থা এবং ক্লাবগুলিকে চিঠি দিয়ে জানিয়ে দিলেন সিএবির ইলেক্টোরাল অফিসার

নিজস্ব সংবাদদাতা : আগামী ২০ জুলাই ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-এর বিশেষ সাধারণ সভা। সেখানে যুগ্ম সচিব পদে নির্বাচনের কথা থাকলেও তা বাতিল হয়ে গিয়েছে। কারণ, এই নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার ঠিক আগে একাধিক সংস্থা চিঠি দিয়ে সিএবিকে জানায়, এই বৈঠকে প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে লোঢা কমিটির নির্দেশ মানা হচ্ছে না। এ বার সিএবির ইলেক্টোরাল অফিসার চিঠি দিয়ে প্রতিবাদী সংস্থা গুলিকে জানালেন সব নির্দেশ মতোই করা হয়েছে। সিএবির বিদায়ী যুগ্ম সচিব মদন ঘোষের জায়গায় কে আসতে চলেছেন, তা নিয়ে ২০ জুলাই নির্বাচন হওয়ার কথা ছিল সিএবিতে। এর জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল ১২ জুলাই। তার এক দিন আগে ১৫টি জেলা ত্রীড়া সংস্থা এবং ১০টি ক্লাব সিএবিতে চিঠি দিয়ে জানায়, এই সভায় যাঁদের প্রতিনিধিত্ব করার কথা, তা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হচ্ছে না। এর পর সিএবির শাসক বা বিরোধী কোনও পক্ষই কোনও মনোনয়ন জমা দেয়নি। সিএবির ইলেক্টোরাল অফিসার এ বার প্রতিবাদী সকল জেলা সংস্থা এবং ক্লাবগুলিকে চিঠি দিয়ে জানালেন, কোথাও কোনও নিয়ম লঙ্ঘন হয়নি। বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছেন তিনি। প্রতিবাদীরা বলেছিলেন, সিএবির নিয়মের ৮ (৬) ধারা মানা হয়নি। এই ধারার কথা তুলে ধরে ইলেক্টোরাল অফিসার তাঁর চিঠিতে লিখেছেন, ‘‘২০ জুলাই সিএবি-র বিশেষ সাধারণ সভাটি সুপ্রিম কোর্ট অনুমোদিত নিয়মাবলি মেনেই অনুষ্ঠিত হচ্ছে। আমি ৮ (৬) নিয়মটি যথাযথ ভাবে বিবেচনা করেছি। এই নিয়মে নির্দিষ্ট ভাবে উল্লেখ করা আছে কারা ‘অযোগ্য’। এবং বলা আছে সেই ‘অযোগ্য’রা সিএবির কোনও কমিটিতে থাকতে পারবেন না বা সিএবির অ্যাপেক্স কাউন্সিলের প্রতিনিধিত্ব করতে পারবেন না। তাঁরা মনোনীত ব্যক্তি বা সদস্যও হতে পারবেন না। কিন্তু অনুমোদিত সদস্যেরা প্রতিনিধিত্ব করতে পারবেন না, এমন নয়।’’ তিনি চিঠিতে আরও লিখেছেন, ‘‘এই নিয়মেই গত ৭টি বার্ষিক সাধারণ সভা এবং ২টি বিশেষ সাধারণ সভা হয়েছে। সেখানে কোনও অনুমোদিত সদস্য, এমনকি কোনও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কোনও রকম আপত্তি বা প্রতিবাদ জানানো হয়নি।’’
Ganamadhyam
16 July, 2026
ই-পেপার