এক ঝলক
ইসকনের রথযাত্রায় অংশগ্রহণ মুখ্যমন্ত্রীর জাল নথি তৈরির চক্রের খোঁজে ইডির অভিযান উপরাষ্ট্রপতির কাছে কোয়েল মল্লিকের ইস্তফা বসিরহাটে ইডি-এটিএসের ম্যারাথন তল্লাশি, নিশানায় খারিজি মাদ্রাসা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সাত সকালে বাগদায় ইডির হানা

কলকাতার সাই কমপ্লেক্স এ জাতীয় স্তরে অ্যাথলেটিক মিটে দৌড়ে শান্তিপুরের জোড়া সাফল্য

নিজস্ব সংবাদদাতা : রাজ সরকার অনূর্ধ্ব ১৪ গ্রুপ সি তে প্রথম,অয়ন কুন্ডু অনূর্ধ্ব ১৪ গ্রুপ বি তে দ্বিতীয়, এরা দুজনেই শান্তিপুর মিউনিসিপাল উচ্চ বিদ্যালয়ের ছাত্র,বাড়ি শান্তিপুর গোপালপুর মুনলাইট ক্লাবের তত্ত্বাবধানে কলেজ মাঠে নিয়মিত অনুশীলন করে এবং আগামীতে দুজনেই জাতীয় স্তরে অ্যাথলেটিকে অংশ নিতে চলেছে। একই সাথে কালীনারায়নপুর এলাকার একাদশ শ্রেণির ছাত্রী রূপালী দাস, সে ৪০০,২০০ এবং রিলেস তিনটি ইভেন্টেই প্রথম স্থান অধিকার করেছে।কালীনারায়নপুরের স্নাতক স্তরের অপর এক ছাত্রী পূর্ণিমা দাস। পনেরশো মিটার দৌড়ে প্রথম ৮০০ মিটার দৌড়ে দ্বিতীয় এবং গ্রুপ রিলে রেসে প্রথম স্থান অধিকার করে। তারা দুজনেই ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে যুক্ত হয়ে আগামীতে তারাও জাতীয় স্তরে অ্যাথলেটিকে অংশগ্রহণ করতে চলেছে। প্রসঙ্গত জুলাই এর ৯ থেকে ১২ তারিখ পর্যন্ত কলকাতা সাই কমপ্লেক্স এ জাতীয় স্তরে এই এ্যাথলেটিক মিট অনুষ্ঠিত হয়।
Ganamadhyam
16 July, 2026
ই-পেপার