এক ঝলক
ফের চালু ভারতের টুরিস্ট ভিসা, হিলি সীমান্তে খুশির হাওয়া অতিভারী বৃষ্টির আগে ডাইনা নদীতে ড্রেজিং শুরু, স্বস্তিতে এলাকাবাসী সৈয়দ নুরুল হাসান কলেজে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবিতে সরব এবিভিপি আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, ধুলিয়ানে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর মটগোদায় সমবায় গুদাম ঘিরে উত্তেজনা, উদ্ধার সরকারি সামগ্রী

বিজেপি প্রধানের বিরুদ্ধে ছুরি দিয়ে হামলার গুরুতর অভিযোগ

বিশ্বজিৎ সাহা(মানিকচক): মালদার মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আবাস যোজনা ও অন্নপূর্ণা যোজনার নামে টাকা তোলার অভিযোগকে কেন্দ্র করে রক্তারক্তির ঘটনা ঘটল।
Ganamadhyam
28 June, 2026
অভিযোগের তীর বিজেপি পরিচালিত নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশীষ মন্ডলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত হয়েছেন দীপু ঘোষ নামে এক ব্যক্তি। তার মাথায় ছুরির আঘাত লেগেছে বলে অভিযোগ। পাশাপাশি কয়েকজন মহিলাকে মারধরের ঘটনাও সামনে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে ১০ হাজার টাকা এবং অন্নপূর্ণা যোজনার সুবিধার জন্য ২ হাজার টাকা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। এই অভিযোগের প্রতিবাদ করতেই শনিবার উত্তেজনা ছড়ায় এলাকায়।  বিজেপির বুথ সভাপতি সুজিত ঘোষ দাবি করেন, ফোনে প্রতিবাদ জানানোর পর প্রধান দলবল নিয়ে তার দোকানের সামনে চড়াও হন। অভিযোগ, আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয় এবং তার দাদা দীপু ঘোষকে ছুরি দিয়ে মারা হয়। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রধান দেবাশীষ মন্ডল। তার দাবি, তিনি কোনও টাকা নেননি বা দাবি করেননি। অভিযোগ প্রমাণিত হলে পদত্যাগ করবেন বলেও জানান তিনি। উল্টে তার উপরেই হামলার চেষ্টা হয়েছে বলে দাবি করেছেন প্রধান। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ালেও এখনও পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি, প্রতিবেদন লেখা পর্যন্ত।
ই-পেপার