আলিপুরদুয়ার জেলার তৃণমূলের বহু নেতা গা ঢাকা দিয়েছেন5
মলয় দেবনাথ (আলিপুরদুয়ার ) মে মাসের ৪ তারিখ ভোট গণনার পরদিন থেকেই আলিপুরদুয়ার জেলার তৃণমূলের অনেক হেভি ওয়েট নেতা গা ঢাকা দিয়েছেন আলিপুরদুয়ার জেলা থেকে। ইতিমধ্যেই অনেক তৃণমূল নেতা বিজেপিতে যোগদান করার জন্য পা বাড়িয়ে রেখেছেন।
অনেকেই বিজেপিতে যোগদান করার জন্য নানারকম প্রলোভন দেখাচ্ছেন বিজেপি নেতাদের। আলিপুরদুয়ার জেলার তৃণমূলের জেলা সভাপতি প্রকাশ চিক বড়াইক রাজ্যসভার সাংসদ থেকে ইস্তফা দিয়েছেন। অন্যদিকে গঙ্গা প্রসাদ শর্মা তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। আলিপুরদুয়ার পৌরসভার চেয়ারম্যান এবং চেয়ারপার্সন তাদের পদ থেকে ইস্তফা দিয়েছেন। নিখোঁজ রয়েছেন আলিপুরদুয়ার জেলা শহর বাদ দিয়েও বিভিন্ন ব্লকের অনেক তৃণমূল নেতা। পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হওয়ার পরেই তৃণমূলের নেতারা গা ঢাকা দিয়েছেন। আর এক সময় এই নেতাদের দাপটেই প্রশাসনিক কর্তা থেকে শুরু করে বিজেপির কর্মকর্তারা নাজেহাল হয়ে গিয়েছিলেন। কতদিন পলাতক অবস্থায় থাকবেন তৃণমূলের নেতৃত্বরা সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আলিপুরদুয়ার জেলা শহরে।