যদিও অনুরাগীদের আতঙ্কিত না হওয়ার অনুরোধও করা হয়েছে বিবৃতিতে। জানানো হয়েছে, চোট পাওয়ার পরেই জুনিয়র এনটিআরের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসক জে মধুসূদন রাও এবং চিকিৎসক আরএ পূর্ণচন্দ্র তেজস্বীর নেতৃত্বাধীন একটি দল অভিনেতাকে পরীক্ষা করে ৬ থেকে ৮ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন, যাতে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন। বিবৃতিতে বলা হয়েছে, স্বাস্থ্যপরীক্ষার পরে চিকিৎসকেরা অভিনেতাকে ৬ থেকে ৮ সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। জুনিয়র এনটিআরের দল আরও জানিয়েছে, তার শারীরিক অবস্থার উপর চিকিৎসকদের কড়া নজর রয়েছে। প্রয়োজন অনুযায়ী অভিনেতার শারীরিক অবস্থার আপডেটও প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি অনুরাগীদের ধৈর্য ও নিরন্তর ভালবাসার জন্য ধন্যবাদও জানানো হয়েছে।