এক ঝলক
ছাত্রবিক্ষোভের আড়ালে থাকা দুষ্কৃতীদের কোনো ছাড় নয় ঃ আদালত দুর্নীতি, তোলাবাজি নিয়ে সতর্ক বিজেপি,কড়া বার্তায় অগ্নিমিত্রাও কাকলির দাবি বিজেপি-গড়ে প্রশান্ত কিশোরের দলের জয় হাওড়া থেকে এসটিএফের জালে হামিমের সহযোগী আদিত্য

মালদায় ওষুধ ব্যবসায়ীর কাছে কোটি টাকা –সোনা

সুব্রত শেঠ(পুরাতন মালদা)‌: রবিবার রাত্রে মালদায় ওষুধ ব্যবসায়ীর ভাড়ার ফ্ল্যাটে উদ্ধার কোটি টাকা সঙ্গে সোনার কয়েন। বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ।
Ganamadhyam
04 August, 2026

গোডাউন থেকে উদ্ধার লক্ষাধিক টাকার নিষিদ্ধ কাপ সিরাপ। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত যৌথভাবে তল্লাশি অভিযান চালায় দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলা পুলিশ। দক্ষিণ দিনাজপুর জেলার নিষিদ্ধ কাফসিরাপ পাচার চক্রের একটি তদন্তে নেমে মালদার এই ব্যবসায়ীর হদিশ পায় পুলিশ। তারপরেই রবিবার দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের একটি টিম মালদায় আসে। মালদা থানার পুলিশকে সঙ্গ নিয়ে অভিযান চালায় মঙ্গলবাড়ী এলাকায়। সেখানে মঙ্গলবাড়ীর খৈইহাট্টায় একটি গোডাউন ও মঙ্গলবারি জাতীয় সড়কের পাশে একটি ফ্ল্যাটে হানা‌দেয় পুলিশ। গোডাউন থেকে উদ্ধার হয়েছে প্রায় ২০ লক্ষ ১৬ হাজার টাকার নিষিদ্ধ কাফসিরাপ। ফ্ল্যাটে হানা দিতে চক্ষু চরক গাছ পুলিশের। ফ্ল্যাটের আলমারিতে থরে থরে সাজানো ছিল ৫০০ টাকার বান্ডিল। রবিবার রাত্রি থেকে ভোর পর্যন্ত পুলিশ সেই টাকা উদ্ধার করে গণনা শুরু করে। ঘটনায় পুলিশ পুরাতন মালদার তিন যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতরা হল পিন্টু সরকার, সুশান্ত হালদার ও গোপাল চাকি। মূল অভিযুক্ত পিন্টু সরকার, তার সঙ্গে বাকি দুইজন এই ঘটনার সঙ্গে জড়িত, এমনটাই অনুমান পুলিশের। পুলিশ সূত্রে জানা গিয়েছে মূল অভিযুক্তের ভাড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে দুই কোটি চল্লিশ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা। এছাড়াও ঘটনাস্থল থেকে পুলিশ  দুইটি সোনার কয়েন ও একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে। ফ্ল্যাট থেকে কিছুটা দূরেই খৈইহাট্টা এলাকায় একটি গোডাউন ভাড়া নিয়েছিল অভিযুক্ত। সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করেছে প্রায় নয় হাজার বোতল নিষিদ্ধ কাফসিরাপ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লক্ষ ১৬ হাজার টাকা। এদিন অভিযুক্ত তিনজনকে দক্ষিণ দিনাজপুর জেলায় নিয়ে যায় পুলিশ। এখানেই তাদেরকে আদালতে তুলে পরবর্তী তদন্ত চলবে। পুলিশের প্রাথমিক অনুমান এই পাচার চক্রের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে। অভিযুক্তদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাবে পুলিশ। তবে এদিনের ঘটনায় হতবাক মালদার গোটা মঙ্গলবাড়ী এলাকা। এর আগে এই ধরনের ঘটনা এলাকায় ঘটেনি। আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ।
ই-পেপার