সম কাজে সম বেতন এবং স্থায়ী করনের দাবিতে কর্মবিরতির ডাক স্বাস্থ্যকর্মীদের
হাসান লস্কর( কুলতলী): রাজ্যজুড়ে এন এইচ এম স্বাস্থ্যকর্মীরা সম কাজে সম বেতন এবং স্থায়ী করনের দাবিতে রাজ্যজুড়ে ৩২ হাজার কর্মী কর্ম বিরতির ডাক এবং প্রতিটি ব্লক হাসপাতালে তারা ডেপুটেশনে সামিল হয়েছেন। মূলত স্থায়ী করণের দাবিতে বুধবার থেকে কর্মবিরতির ডাক দিলেন চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা।
বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর কুলতলীর গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা ব্লক মেডিকেল অফিসার কাছে স্মারক লিপি জমাও দেন। যতক্ষণ না তাদের দাবি পূরণ হবে আগামী দিনে অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের পথে হাঁটারও ঈঙ্গিত দিয়েছেন তারা। চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীদের দাবী, স্বাস্থ্য দফতরে রাজ্য জুড়ে প্রায় ৩২ হাজার কর্মী বিভিন্ন প্রকল্পে কাজ করছেন। তাদের মধ্যে রয়েছেন কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, কমিউনিটি হেলথ অফিসার, স্টাফ নার্স, ল্যাবরেটরি টেকনিশিয়ান, অ্যাকাউন্টস ম্যানেজার, ডেটা ম্যানেজার, পাবলিক হেলথ ম্যানেজার, বিএপিসি (আশা সমন্বয়কারী), ফার্মাসিস্ট-সহ বিভিন্ন কর্মীরা। আন্দোলনকারীদের দাবী, জেলায় প্রায় ১৫০০ চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী রয়েছেন। দীর্ঘদিন ধরে স্থায়ী কর্মীদের সমতুল্য দায়িত্ব পালন করলেও বেতন ও অন্য সুযোগ-সুবিধা থেকে তারা বঞ্চিত। কেউ কেউ ১৮ বছর ধরেও কাজ করছেন। কোভিড অতিমারির সময় ঝুঁকি নিয়েও কাজ করেছেন তারা। অথচ বেতন কাঠামোয় সংশোধন হয়নি। চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী দীপ্তি দে বলেন, সারা রাজ্যের সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কুলতলী ব্লকের কর্মরত চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা বুধবার কর্মবিরতি করেছেন ।