এক ঝলক
হানিট্র্যাপ'-এ অপহরণের ছক হামিম ও অর্পিতার শিলিগুড়িকে আধুনিক স্মার্ট শহর‘হিমালয়ান সিট' রূপায়নে অগ্নিমিত্র পাল দুর্নীতিবাজরা আমাদের দলের নেতাদের কাছে আসার চেষ্টা করছে ঃ দিলীপ অতিবৃষ্টিতে মাটির বাড়িতে ধস, চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু প্রকল্পের বোর্ড উঠল, রাস্তা হলো না, হতাশ‌ তেওটের গ্রামবাসী

ন্যাড়া মাথায় হার্দিক, বান্ধবী মাহিকাকে নিয়ে পুজো দিলেন তিরুমালা মন্দিরে

মুম্বই : নতুন রূপে দেখা মিলল হার্দিক পাণ্ড্যকে। বান্ধবী মাহিকা শর্মাকে নিয়ে তিরুমালার শ্রী বেঙ্কটেশ্বরা স্বামী মন্দিরে পুজো দিলেন ভারতীয় দলের অলরাউন্ডার।
Ganamadhyam
03 August, 2026


সম্পূর্ণ ন্যাড়া হয়ে পুজো দিতে এসেছিলেন হার্দিক। গত আইপিএলের পর চোটের জন্য আর খেলতে পারেননি তিনি। মহিকাকে নিয়ে রবিবার ভোরবেলা মন্দিরে গিয়েছিলেন হার্দিক। পবিত্র সুপ্রভাতম সেবার সময় উপস্থিত ছিলেন। সাদা পোশাক পরে পুজো দেন হার্দিক। শুধু তাই নয়, সাধের চুলও সম্পূর্ণ কামিয়ে ফেলেছেন তিনি। হার্দিককে সাধারণত চুলের নানা কায়দায় দেখতে অভ্যস্ত ক্রিকেটপ্রেমীরা। তাঁকে নেড়া নাথায় দেখে চমকে গিয়েছেন অনেকে। হার্দিক এবং মাহিকার ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমেও। সাদা পোশাকের উপর মন্দিরের লাল চাদর পরে হার্দিক এবং মাহিকা প্রথমে সুপ্রভাতম সেবা করেন। ভোর ৩টে থেকে ৪টের মধ্যে সম্পন্ন হয় এই বিশেষ আচার। প্রায় আধ ঘণ্টা ধরে এই সেবা পর্ব চলে। সম্ভবত তিরুমালা মন্দিরের রীতি মেনেই চুল দান করেছেন হার্দিক।
ই-পেপার