এক ঝলক
হানিট্র্যাপ'-এ অপহরণের ছক হামিম ও অর্পিতার শিলিগুড়িকে আধুনিক স্মার্ট শহর‘হিমালয়ান সিট' রূপায়নে অগ্নিমিত্র পাল দুর্নীতিবাজরা আমাদের দলের নেতাদের কাছে আসার চেষ্টা করছে ঃ দিলীপ অতিবৃষ্টিতে মাটির বাড়িতে ধস, চাপা পড়ে বৃদ্ধার মৃত্যু প্রকল্পের বোর্ড উঠল, রাস্তা হলো না, হতাশ‌ তেওটের গ্রামবাসী

ভিনিসিয়ুস-আলভারেজের দলবদল নিয়ে মুখ খুললেন আর্সেনাল কোচ

লন্ডন : গ্রীষ্মকালীন দলবদলের বাজার এখন উত্তাল হুলিয়ান আলভারেজ ও ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে! একদিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারেজকে দলে নেওয়ার লড়াইয়ে বার্সেলোনার পাশাপাশি সমানে টক্কর দিচ্ছে আর্সেনাল।
Ganamadhyam
03 August, 2026


অন্যদিকে, গুঞ্জন ছড়িয়েছে যে রিয়াল মাদ্রিদ ছেড়ে ভিনিসিয়ুসের গানারদের ডেরায় যোগ দেওয়া নাকি স্রেফ সময়ের ব্যাপার! প্রাক-মরশুম প্রীতি ম্যাচে জিরোনাকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গানার বস মিকেল আর্তেতা উপস্থিত হতেই গণমাধ্যমকর্মীদের তীর গিয়ে বিঁধলো দলবদলের সেই দুটি হট টপিকে—তবে কি সত্যিই এমিরেটসে আসছেন ভিনিসিয়ুস আর আলভারেজ? আলভারেজের প্রসঙ্গের মুখোমুখি হয়ে কূটনৈতিক চাল চাললেন আর্তেতা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ‘অন্য কোনো ক্লাবের খেলোয়াড়কে নিয়ে আমি মন্তব্য করতে চাই না। আমাদের বর্তমান দল নিয়ে আমি অত্যন্ত খুশি। তবে হ্যাঁ, দল সংহত ও শক্তিশালী করার প্রক্রিয়া একটি চলমান বিষয় এবং সেটির জন্য আমরা সক্রিয়ভাবেই কাজ করে যাচ্ছি।' আর্জেন্টাইন তারকার বিষয়ে ধোঁয়াশা রেখে দিলেও সুইডিশ ফরোয়ার্ড ভিক্টর গিওকেরেসকে নিয়ে ভক্তদের আস্বস্ত করেছেন গানার কোচ। একবাক্যে জানিয়ে দিলেন, ‘হ্যাঁ, গিওকেরেস এমিরেটসেই থাকছে।’ তবে ভিনিসিয়ুসের আর্সেনালে যোগ দেওয়ার গুঞ্জন নিয়ে বেশ দেখেশুনে পা ফেলেছেন আর্তেতা। কোনো স্পষ্ট উত্তর না দিলেও তিনি জোর দিয়ে জানান, এবার দলবদলের বাজারে আর্সেনাল ‘চরম উচ্চাকাঙ্ক্ষী’।
ব্রাজিলিয়ান উইঙ্গারকে ঘিরে তৈরি হওয়া জল্পনা নিয়ে আর্তেতা যোগ করেন, ‘আমরা দল পুনর্গঠনে অত্যন্ত সক্রিয়। এটা একদম পরিষ্কার যে আগামী কয়েক সপ্তাহে দলে কিছু পরিবর্তন দেখতে পাবেন। কারণ আর দশটা ক্লাবের মতো আমরাও দিনে দিনে আরও ভালো হতে চাই। দলবদলের বাজার আর প্রতিদ্বন্দ্বীদের দিকে তাকালেই আমাদের মনোভাব বুঝতে পারবেন... আমরা একদমই হাত গুটিয়ে বসে নেই। এবং আমরা যা অর্জনের স্বপ্ন দেখছি, সে ব্যাপারে আমরা অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী!’
ই-পেপার