এক ঝলক

রবিউলের সমর্থনে রেজিনগরে কল্যাণের নির্বাচনী পথসভা

অয়ন মন্ডল (মুর্শিদাবাদ) : রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে কাশীপুর অঞ্চলের হাটতলা মোড়ে মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী রবিউল আলম চৌধুরীর সমর্থনে নির্বাচনী পথসভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বাবর আলী-সহ দলের জেলা ও রাজ্যস্তরের নেতৃবৃন্দ এবং কর্মী- সমর্থকরা। সভা থেকে আগামী ৬ অক্টোবরের উপনির্বাচনে দলের নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। দলের পক্ষ থেকে ফুটবল খেলোয়াড় প্রতীকে ভোট দেওয়ার আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, রেজিনগর বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং ৯ অক্টোবর ভোটগণনা হবে।
Ganamadhyam
03 October, 2026
ই-পেপার