এক ঝলক

দুর্গাপুরে সেবা সেতু ক্যাম্পে অন্নপূর্ণার টাকা না পেয়ে মহিলাদের ক্ষোভ

সার্থক কুমার দে (দুর্গাপুর) : সেবা সেতু ক্যাম্পে অন্নপূর্ণা প্রকল্পের টাকা না পাওয়াই বিধায়ককে সামনে পেয়ে ক্ষোভ উগরে দিলেন বঞ্চিত মহিলাদের একাংশ। টাকা পাওয়ার ব্যাপারে বিধায়ক তাদের আশ্বস্ত করেন। শুক্রবার দুর্গাপুরের বোকারো হোস্টেল এলাকায় বসেছে সরকারি পরিষেবা সংক্রান্ত "সেবা সেতু" ক্যাম্পে। সেই ক্যাম্পে হাজির হয় বহু মহিলাও। অভিযোগ তাদের অনেকেই ফর্ম ভরা সত্ত্বেও অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। টাকা না পাওয়ার কারণ জানতে সরকারি দপ্তরে গিয়েও সেখানে সঠিক উত্তর মিলছে না বলে অভিযোগ তাদের। সেবা সেতু ক্যাম্পে এদিন প্রকল্পের টাকা না পাওয়ায় মহিলাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে। এতে ক্যাম্পে উত্তেজনা ছাড়ায়। সেখানে পৌঁছায় দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুড়ুই। বিধায়ক কে সামনে পেয়ে সেখানেই ক্ষোভ উগড়ে দেন মহিলাদের একাংশ। নিয়ম মেনে ফরম ফিলাপ করার পরও তারা টাকা পাচ্ছেন না অথচ আর্থিকভাবে সচ্ছল অনেক মহিলাই টাকা পাচ্ছেন বলে অভিযোগ করেন তারা। বিধায়ক ক্ষুব্ধ তো মহিলাদের সাথে কথা বলেন। তাদের কাছ থেকে চেয়ে নেন প্রকল্পের প্রয়োজনীয় নথিপত্র। মহিলাদের ধৈর্য ধরার আবেদন জানান। যোগ্য মহিলারা যাতে প্রকল্পের সুবিধা পান সেই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
Ganamadhyam
03 October, 2026
ই-পেপার